1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাভারে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা অনুস্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত  সোনারগাঁয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন নবীনগরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা

সাভারে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা অনুস্ঠিত

নুর আলম সিদ্দিকী মানু,বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৪০৯ বার

ঢাকা জেলা সাভারে স্বাধীনতার ৫০বছর পূর্তি, সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে বিজয় শোভাযাত্রা সাভার উপজেলা আওয়ামী লীগ ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে পালিত। শনিবার বিকেলে শোভাযাত্রাটি সাভার উপজেলার সামনে থেকে বের হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে বাজার বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। এরআগে সাভার উপজেলা, সাভার পৌর ও আশুলিয়া থানা আওয়ামী লীগ ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠন আলাদা আলাদা পতাকা ও ব্যানারে নেতা-কর্মীরা মিছিল নিয়ে জড় হয় উপজেলা চত্বরে। শোভাযাত্রার উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

এ সময় আন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাভার থানা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা, সাভার পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র হাজী আব্দুল গণি, সাভার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মঞ্জুরল আলম রাজীব, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্লা, আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক ফারুক হাসান তুহিন, আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।

আরোও উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম, সাভার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম রুবেল, বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, বিরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম, ঢাকাজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম, সাভার থানা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক ফিরোজ কবিরসহ আওয়ামী লীগ ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net