1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সেন্টমার্টিনে অনুমতিহীন রিসোর্ট পরিচালনার কারণে হোটেলকে জরিমানা। - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফেরদৌস স্টিল ইয়ার্ড দুর্ঘটনায় দায়ীদের শাস্তি ও নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্কপের স্মারকলিপি প্রদান নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮  চট্টগ্রামে অধিকারের মানববন্ধনে বক্তারা: গুমের সংস্কৃতি থেকে এখনো বের হতে পারিনি রাষ্ট্র ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০,  জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজর জরিমানা  মাগুরায় প্রকাশ্যে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় অবশেষে গ্রেপ্তার সাবেক ছাত্রদল নেতা নয়ন আনোয়ারায় বিএনপি নেতার অর্থায়নে বরুমচড়া হাজারী সড়ক সংস্কার, এলাকাবাসীর স্বস্তি  মাগুরায় শ্রীপুর উপজেলা জাসাসের ৬৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা, তুহিন সভাপতি, সাইফুল  সাধারণ সম্পাদক  মাগুরায় খবরের কাগজ বিক্রি কমে যাওয়ায় হকারদের মানবেতর জীবনযাপন গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

সেন্টমার্টিনে অনুমতিহীন রিসোর্ট পরিচালনার কারণে হোটেলকে জরিমানা।

আবুহুমাইর হোছেন বাপ্পি, টেকনাফ, কক্সবাজার।
  • আপডেট টাইম : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ২৯২ বার

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অভিযান চালিয়ে অনুমতি ছাড়া রিসোর্ট পরিচালনা করার কারণে হোটেল কিং শুককে ৫০০০০ টাকা, হোটেল সাইরিকে ১০০০০ টাকা ও হোটেল বিচ ভ্যালিকে ২০০০০ টাকাসহ মোট ৮০০০০ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন অবৈধ স্হাপনা উচ্ছেদের সাথে সাথে ফুটপাত পরিস্কার করে রাস্তা প্রশস্ত করা হয়েছে, টেকনাফ উপজেলা প্রশাসনের সহযোগিতায় আজ এ অভিযান পরিচালনা করা হয়। দিনব্যাপী অভিযানে নের্তৃত্ব দেন, টেকনাফ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী সহ একটি টীম, দ্বীপের বাসিন্দারা বলেন, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী টেকনাফে যোগদানের পর থেকে বদলে গেছে ভূমি অফিসের সকল সেবার মান। এছাড়াও দ্বীপ বাসীর স্বার্থে মহতী উদ্যোগ হাতে নিয়ে অভিযান পরিচালনা করায় আমরা পুরো দ্বীপ বাসীর পক্ষ থেকে ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানায়।

অভিযানের ব্যাপারে জানতে চাইলে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী বলেন, বাংলাদেশ হোটেল ও রেস্তোরা আইন ২০১৪ মতে অনুমতি ছাড়া রিসোর্ট পরিচালনা করায় ৩টি রিসোর্টকে জরিমানা করা হয়েছে, এছাড়াও ফিসারিজগুলোকে একটি পল্লীর মধ্যে আনার কাজ চলমান রয়েছে। পাশাপাশি অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net