1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় তুলা চাষিদের মাঠ দিবস অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল

মাগুরায় তুলা চাষিদের মাঠ দিবস অনুষ্ঠিত

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ৩৬৮ বার

মাগুরায় টেকসই তুলা উন্নয়ন প্রকল্পের আওতায় প্রাইমার্ক ও কটন কানেক্ট প্রকল্পের অর্থায়নে এবং তুলা উন্নয়ন বোর্ড ঝিনাইদহ জোনের আয়োজনে তুলা চাষীদের নিট কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

২৯ ডিসেম্বর মঙ্গলবার বিকালে মাগুরার শ্রীপুর ইউনিটের উদ্যোগে উপজেলার খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে শ্রীপুর ইউনিট কর্মকর্তা মহানন্দ সমাদ্দারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সালমা জাহান নীপা।

তুলা উন্নয়ন বোর্ডের বিভাগীয় প্রধান কর্মকর্তা ড.মো আব্দুস সামাদের সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুপালি খাতুন,যশোর জোনের প্রজেক্ট কো-অডিনেটর মোঃ দেলোয়ার হোসেন। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ শিকদার মন্জুরুল আলম, মাগুরা জেলা জীব বৈচিত্র্য ও বন্য প্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ।
এ সময় তুলা চাষিদের পক্ষে বক্তব্য রাখেন সাহা শৈলেন্দ্র নাথ,মোঃ রিয়াজউদ্দিনসহ অন্যরা।

মাট দিবসে শ্রীপুর কটন ইউনিটের অধিন বিভিন্ন গ্রামের ৮০ জন কৃষক কৃষাণী অংশ গ্রহন করেন।
অনুষ্ঠান শেষে স্থানীয় শিল্পীদের অংশ গ্রহনে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net