1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাভারে ১১ইউনিয়নে ৬৫ প্রার্থী'র মনোনয়ন দাখিল - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার

সাভারে ১১ইউনিয়নে ৬৫ প্রার্থী’র মনোনয়ন দাখিল

নুর আলম সিদ্দিকী মানু,বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ৪০৫ বার

ঢাকা জেলা সাভার উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যাচাই-বাছাই শেষে ৬৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধতা দিয়েছেন নির্বাচন অফিস। সাভার উপজেলা নির্বাচন অফিসের তথ্যমতে, উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ১০টি ইউনিয়নে মোট ৬৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন এবং তেঁতুলঝোড়া ইউনিয়নে ১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনি বর্তমান চেয়ারম্যান ফখরুল আলম সমর। তাকে বেসরকারীভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার ঘোষণা দিয়েছেন নির্বাচন অফিস ।

সাভার সদর ইউনিয়নে মোট ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ দিয়েছে। তারা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আল মাহমুদ বিশ্বাস, বাংলাদেশ আওয়ামী লীগের সোহেল রানা ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল আউয়াল। আমিনবাজার ইউনিয়নে মোট ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ দিয়েছেন নির্বাচন অফিস । তারা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা শফিকুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের রকিব আহম্মেদ, স্বতন্ত্র প্রার্থী মাহবুব উল্লাহ, আমজাদ হোসেন ও রাজু আহম্মেদ।

ভাকুর্তা ইউনিয়নে মোট ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ । তারা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হাসান মোরতাজ, বাংলাদেশ আওয়ামী লীগের লিয়াকত হোসেন, স্বতন্ত্র প্রার্থীরা হলেন, নুরুল মমিন, শহিদুল ইসলাম, আলহাজ্ব আনোয়ার হোসেন ও মোহাম্মদ নাসির উদ্দিন।
বনগাঁও ইউনিয়নে মোট ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ । তারা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোক্তার হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাইফুল ইলাম, স্বতন্ত্র প্রার্থী, সাইদুল ইবনে হাসিব, আওলাদ হোসেন মোল্লা, সাইফ উদ্দিন ও আরিফ উদ্দিন।

আশুলিয়া ইউনিয়নে মোট ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। তারা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল কাইয়ুম, জাকের পার্টির বদরুল আলম, বাংলাদেশ আওয়ামী লীগের শাহাব উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী হেলাল উদ্দিন, রাজু আহম্মেদ ও আমজাদ হোসেন সরকার।

শিমুলিয়া ইউনিয়নে মোট ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। তারা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফয়েজ হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের এবিএম আজাহারুল ইসলাম সুরুজ, স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমান, সাদ্দাম হোসেন, জাকির হাসান, আব্দুল্লাহ আল মামুন, মাসুদ আল নুর, ইকবাল হোসেন ও জসিম উদ্দিন খান।
পাথালিয়া ইউনিয়নে মোট ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ।তারা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আলফাজ উদ্দিন সিরনিয়াবাত, জাকের পর্টির মোঃ কুটি মিয়া, বাংলাদেশ আওয়ামী লীগের পারভেজ দেওয়ান, স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম, শাহজাহান সিরাজ, আব্দুস সালাম মোয়াজ্জেম হোসেন ও আমিনুল হক।

কাউন্দিয়া ইউনিয়নে মোট ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। তারা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের হাজী মো: মেশের আলী, স্বতন্ত্র প্রার্থীরা হলেন, সাইফুল আলম খান, সাহাবুদ্দিন কবিরাজ, আতিকুর রহমান ও আতিকুর রহমান খান শান্ত।

ইয়ারপুর ইউনিয়নে মোট ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। তারা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোকলেসুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের সৈয়দ আহম্মেদ ভূঁইয়া, জাতীয় পার্টির আল কামরান, স্বতন্ত্র প্রার্থী হাজী দেলোয়ার হোসেন সরকার ও মোহাম্মাদ জিল্লুর রহমান।
বিরুলিয়া ইউনিয়নে মোট ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। তারা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মিনহাজ উদ্দিন মিনু, বাংলাদেশ আওয়ামী লীগের সাইদুর রহমান সুজন, জাতীয় পার্টির উজির মাহমুদ, স্বতন্ত্র প্রার্থী হাজী সেলিম মন্ডল, গিয়াস উদ্দিন, শাহীন মিয়া, মহসীন মন্ডল, জুয়ের মন্ডল, আমিরুল হাসান কামাল ও শাহজাহান সিরাজ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net