1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গোবিন্দগঞ্জে হোটেল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জে হোটেল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১২ জানুয়ারি, ২০২২
  • ৪০৭ বার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়কের পাশ থেকে আজিজার রহমান মৃধা (৪৫) নামে এক হোটেল ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ জানুয়ারী) দিনগত সাড়ে ১১ টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নে রংপুর-ঢাকা মহাসড়কের পাশে বকচর এলাকা থেকে মরদহটি উদ্ধার করা হয়।

আজিজার রহমান মৃধা পৌরশহরের বকচর এলাকার বাসিন্দা। তিনি বাড়ির সামনে হোটেলের ব্যবসা করতেন। তার বাবার নাম মৃত্যু ছলিম মৃধা।

কামারদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) নব-নির্বাচিত চেয়ারম্যান তৌকির হাসান রচি জানান, রাতে সাড়ে ১১ টার দিকে বকচর এলাকায় মহাসড়কের পাশে হোটেল ব্যবসায়ী আজিজার রহমানের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

তিনি আরো জানান, নিহত আজিজার রহমানের ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। কেউ তাকে হত্যা করে ফেলে গেছে নাকি অজ্ঞাত গাড়ির ধাক্কায় তিনি মারা গেছেন তা নিশ্চিত হতে পুলিশ তদন্ত করছে।

বুধবার ( ১২ জানুয়ারী) সকালে বিষয়টি নিশ্চিত করেন, গোবিন্দগঞ্জ থানার ডিউটি অফিসার সহকারী উপরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম।

তিনি বলেন, রাতেই মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, প্রাথমিক ভাবে এটি সড়ক দুর্ঘটনা বলে মনে হলেও নিহতের পরিবারের দাবী ওই ব্যাবসায়ীকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। ময়নাতন্তের রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এছাড়া সার্বিক বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net