ঢাকা   ০৩:৫৬:১৯ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে কন্যা সন্তান না হওয়ায় মায়ের আত্মহত্যা

ঠাকুরগাঁও প্রতিনিধি ॥
  • আপডেট টাইম : শনিবার, ১ জানুয়ারি, ২০২২
  • ৩২৪ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঠাকুরগাঁওয়ে তৃতীয় বারেও কন্যা সন্তান না হওয়ায় হতাশাগ্রস্থ হয়ে আত্মহত্যা করেছেন মা ।

গতকাল শনিবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের আকচা মুন্সিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সোনালী আক্তার (৩২) মুন্সিপাড়া গ্রামের হাজিমুল আলীর স্ত্রী ও সাবেক ইউপি সদস্য মহসিন আলীর পূত্রবধূ।

পারিবারিক সুত্র জানায়, ব্যবসায়ী হাজিমুলের স্ত্রী সোনালী আক্তার পর পর দুটি পুত্র সন্তানের জন্ম দেন। তৃতীয় বার তিনি একটি কন্যা সন্তানের আশা করেছিলেন। কিন্তু তৃতীয় সন্তানটিও ছেলে এবং জন্মগতভাবে হৃদরোগ ও ডায়াবেটিসে আক্রান্ত হয়। অসুস্থ্য সন্তানকে অনেক টাকা খরচ করে চিকিৎসা করালেও স্বুস্থ্য না হওয়ায় হতাশাগ্রস্থ হয়ে পড়েন সোনালী। কিছুদিনের মধ্যেই তার মাঝে মানসিক সমস্যার লক্ষণ দেখা দেয়। তাকে প্রায়সই বলতে শোনা যায়, সন্তানদের মেরে তিনি আত্মহত্যা করবেন অথবা নিজেই মরবেন। পরিবার ও প্রতিবেশিরা তাকে শান্তনা দিলেও আত্মহত্যার বিষয়টি কেউই গুরুত্বের সাথে নেয়নি।

ঘটনার দিন শনিবার সকালে অন্যান্য দিনের মতো স্বাভাবিক কাজকর্ম সেরে স্বামীকে হাসিমুখেই কর্মস্থলের জন্য বিদায় দেন সোনালী। এরপর নিজ ঘরে দরজা ভেতর থেকে আটকে দেয় সোনালী। দীর্ঘ সময় দরজা না খোলায় পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করে। এতে কোন সাড়া পেয়ে প্রতিবেশির সহযোগীতায় দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে বিষয়টি স্থানীয় ইউপি সদস্য এবং পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সোনালীর স্বামী হাজিমুল জানান, তার স্ত্রীর একটি কন্যা সন্তানের খুব আকাঙ্খা ছিল। পর পর দুটি পুত্র সন্তানের জন্ম হওয়ার পর তৃতীয় সন্তানটিকে কন্যা আশা করেছিল। কিন্তু এবারেও পুত্র সন্তান জন্ম হওয়ায় এবং সন্তানটি জটিল রোগাক্রান্ত হওয়ায় মানসিকভাবে ভেঙ্গে পড়ে ও প্রায়ই কান্নাকাটি করত। এমন অবস্থায় সে আত্মহত্যার পথ বেছে নেবে এটা আমরা ভাবতে পারিনি।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্য(ওসি) তানভীরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে তবে পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদন করলে আমরা মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করি। এ বিষয়ে কোন সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় কোন মামলা হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি