1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাসিবের প্রথম সভায় বক্তারা ক্ষুদ্র উদ্যোক্তার উন্নয়নে কাজ করছে নাসিব - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কবিরহাটে বালুবাহী পিক-আপভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২  নোয়াখালীর সোনাইমুড়ী থানা পরিদর্শন করেছেন এসপি এন এম নাসিরুদ্দিন  সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের

নাসিবের প্রথম সভায় বক্তারা ক্ষুদ্র উদ্যোক্তার উন্নয়নে কাজ করছে নাসিব

মুজিব উল্ল্যাহ্ তুষার :
  • আপডেট টাইম : রবিবার, ৩০ জানুয়ারি, ২০২২
  • ২৮৯ বার

‘নতুন উদ্যোক্তাদের উন্নয়নে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) কাজ করবে। ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসার উন্নয়নে পরামর্শ প্রদান থেকে শুরু করে কারিগরি সহায়তার ক্ষেত্রগুলো খুঁজে পেতে নাসিব কাজ করে আসছে। তারই আলোকে উদ্যাক্তাদের ট্রেনিংসহ সহায়তার কাজ করে যাবে চট্টগ্রাম কমিটি।

আজ শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) চট্টগ্রাম মহানগর কমিটির প্রথম সভায় বক্তারা এমন মত দেন। নাসিব চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি এ এস এম আবদুল গফফার মিয়াজীর সভাপতিত্বে নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত প্রথম সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি একেএম মাহফুজুর রহমান, ইঞ্জিনিয়ার মো. সেলিম চৌধুরী, নার্গিস আক্তার, পরিচালকদের মধ্যে ফেরদৌস শিপন, মো. জাহাঙ্গীর আলম, মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর, মো. আবুল হোসাইন, মো. রাজন খান (রাজু), পূরবী দাশ, মো. ফখরুল ইসলাম, মো. আজিজুল হক বাবুল, আনিসুর রহমান, মোহাম্মদ মাহফুজুল হক, মো. জাহিদুল ইসলাম তানজির, সাকিল মাহমুদ, জেসমিন আক্তার জেসি, অজিফা খাতুন ভূইয়া প্রমুখ। সভাপতির বক্তব্যে এ এস এম আবদুল গফ্ফার মিয়াজী বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের সংগঠন হিসাবে নাসিব অনেক পুরানো সংগঠন। ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বাবলম্বি করার জন্য নাসিব সহযোগিতামূলক নানা কাজ করে আসছে। চট্টগ্রামকে ক্ষুদ্র উদ্যোক্তা বান্ধব হিসাবে গড়ে তোলতে নবনির্বাচিত কমিটি কাজ করে যাবে। বর্তমান শেখ হাসিনা সরকার ভিশন ২০৪১ বাস্তবায়নে ৫০ লাখ যুব মহিলা ও যুবকদের প্রশিক্ষনের আওতায় আনার কাজ করছে। দীর্ঘদিন থেকে নাসিব উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে সরকারের সহযোগী হয়ে কাজ করে আসছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net