1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রতিবেশীর এ কেমন শত্রুতা! বাঁশখালীতে টমেটোর সাথে বিষ মিশিয়ে ৫ছাগল হত্যা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা

প্রতিবেশীর এ কেমন শত্রুতা! বাঁশখালীতে টমেটোর সাথে বিষ মিশিয়ে ৫ছাগল হত্যা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ জানুয়ারি, ২০২২
  • ৪৫৬ বার

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডে টমেটোর সাথে বিষ মিশিয়ে বেঙ্গল ও তোতাপুরী জাতের ৫টি ছাগলকে হত্যা করার অভিযোগ উঠে স্থানীয় রিদুয়ান প্রকাশ লেদুর বিরুদ্ধে।

শুক্রবার (৭ জানুয়ারী) বিকালে গণ্ডামারার ৩ নম্বর ওয়ার্ডের নাপিত পাড়ার পেছনে লেদুর নিজস্ব টমেটো ক্ষেতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষেতের পাশে বেঙ্গল ও তোতাপুরী জাতের ৫ টি ছাগলকে টমেটোর সাথে বিষ মিশিয়ে হত্যা করা হয়েছে বলে জানা যায়।

ছাগলের মালিক মাহমুদ মিয়া ও আলম জানায়, আমরা শখের বশে ছাগল পালন করি। আমাদের ছাগলগুলো বাড়িতে বেঁধে রেখে চওলা ও ভুষি দিয়ে খাবার দেওয়া হত। তবে মাঝে মাঝে ছাগলগুলোকে ঘাষ খাওয়ার জন্য ছেড়ে দেওয়া হত। শুক্রবার দুপুরে ছাগলগুলো ছেড়ে দিই। বিকালে জানতে পারি রিদুয়ান প্রকাশ লেদু ছাগলগুলোকে টমেটোর সাথে বিষ মিশিয়ে হত্যা করে। ছাগলগুলোকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানায় অভিযোগকারীরা।

গণ্ডামারা ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল জাব্বার ঘটনার সত্যতা নিশ্চিৎ করে জানান, ঘটনাটা শুনে আমি নিজে ও পার্শ্ববর্তী ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল হাকিম ঘটনাস্থল পরিদর্শন করি।ছাগলগুলো মৃত্যু অবস্থায় ধান বিলে পড়ে থাকতে দেখা যায়। আমরা বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লেয়াকত আলী কে জানিয়েছি। তিনি আসলে আমরা একটা বৈঠকের মাধ্যমে বিষয়টি নিয়ে সমাধান করব।

এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল উদ্দীন জানান, টমেটোর সাথে বিষ মিশিয়ে ছাগল হত্যার বিষয়ে আমি অবগত হইনি। এ বিষয়ে কেউ আমাকে জানায়নি। তবে এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net