1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলে আমরা সবাই শান্তিতে আছি : মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ,ম রেজাউল করিম - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলে আমরা সবাই শান্তিতে আছি : মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ,ম রেজাউল করিম

মো.ফয়সাল হাসান,পিরোজপুর প্রতিনিধিঃ-
  • আপডেট টাইম : রবিবার, ৯ জানুয়ারি, ২০২২
  • ৫১২ বার

বাংলাদেশ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রানালয়ের মন্ত্রী পিরোজপুর -১ আসনের সংসদ সদস্য শ,ম রেজাউল করিম বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলে আমরা সবাই শান্তিতে আছি। যেখানে বিশ্বের বহু উন্নত দেশের প্রধানমন্ত্রীরা করোনাকালিন সময়ে র্দুচিন্তাগ্রস্থ হয়ে পড়েছিল।সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার আমাদের চিকিৎসা সহায়তা, খাদ্য সামগ্রী, বাসস্থান দিয়েছেন। সবাইকে সাহস যুগিছেন। শক্ত হাতে করোনা মোকাবেলা করছেন।

আজ রোববার সকালে পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ,জেলেদের বিকল্প কর্মসংস্থান তৈরি করার লক্ষে তাদের মাঝে গরু বিতরণ ও দু:স্থদের চিকিৎসা সহায়তার জন্য চিক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন। নেছরাবাদ উপজেলা প্রশাসনের আয়োজনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনার আমলে দেশে করোনাকালি সময়েও রাস্তা ঘাট অবকাঠামোগত চলমান কোন উন্নয়ন থেমে থাকেনি। তার সাহসি পদক্ষেপে পদ্মা সেতু হয়েছে। অচিরেই সেতুর যাবতীয় কাজ শেষ হবে। সেতু চালু হলেই আমাদের দক্ষিণাঞ্চলের সম্ভাবনার দ্ধার খুলে যাবে। আমরা সাড়ে তিন ঘন্টায় ঢাকা যেতে পারবো। তখন যোগাযোগ ব্যবস্থায় আরো একধাপ এগিয়ে যাবে বরিশালবাসি। তিনি বলেন, আমরা কেহ কারো নেতা নই। আমাদের একমাত্র নেতা হল শেখ হাসিনা। মন্ত্রী আরো বলেন, তার আমলে আমার তিন বছর সময়ে পিরোজপুরে ব্যাপক উন্নয়ন হয়েছে। পিরোজপুরের বেকুটিয়া সেতু আজ বাস্তবায়নের পথে। আমি স্বরূপকাঠি,মিয়ারহাট ও ইন্দেরহাট নিয়ে একটি বড় ব্যয়বহুল উন্নয়নের প্রযেক্ট হাতে নিয়েছি। যা ইতোমধ্য পাশ হয়েছে। আশা রাখছি আমি বেচে থাকলে তা অচিরেই সম্ভব হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো: মোশারেফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান মো: আব্দুল হক।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদ হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হামিদ, স্বরূপকাঠি পৌর মেয়র গোলাম কবির, বীর মুক্তিযোদ্ধা কাজী সাখাওয়াত হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net