ঢাকা   ০৯:১২:২৮ পিএম, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাংবাদিকতার নীতি-নৈতিকতা অনুসরণ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য চন্দনাইশে বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৪ সন্দেহভাজনসহ আটক-৯ চন্দনাইশে অবৈধভাবে স্কেভেটর দিয়ে পাহাড় কাটার অভিযোগ চন্দনাইশে আফরিন ফারজানা পিংকি এসিল্যান্ড পদে দায়িত্ব গ্রহণ  আধুনিক স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্স পরিদর্শনে বুধবার লাকসামে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নাঙ্গলকোটে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনে বাঁশ পড়ে আগুন লেগে ঘর পুড়ে ছাই মাগুরায় জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১ প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা মাগুরায় জেলা ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কাতারের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কাতার আল রাইয়্যান শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কাতার প্রতিনিধিঃ মোঃ আরাফাত হোসাইন
  • আপডেট টাইম : রবিবার, ২ জানুয়ারি, ২০২২
  • ৬৩৭ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

এফ, এইচ ফোরকান ও মো: আরাফাত হোসাইন যৌথ সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন বিষয়ক সম্পাদক কাজী শামীম আহসান। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মো আবির খান ও সহ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক নূর আলম আকাশ ও এফএনএফ ট্রেডিং এন্ড কন্টাক্ট এন্ড সার্ভিসিং প্রতিষ্ঠাতা এহসানুল হক জিহাদ সহ বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কাতার শাখার আল রাইয়্যান সিটির সকল সদস্যবৃন্দ।

পারভেজ আহমেদ মোবারক ও বিল্লাল হোসেন জুয়েল এর পরিচালনায় উক্ত সভায় সবাই নিজেদের অভিমত তুলে ধরেন এবং মধ্যপ্রাচ্যগামি বিমানের লাগামহীন মূল্যবৃদ্ধির সমালোচনা করে সরকারের দৃষ্টি আকর্ষণ করে টিকেট সিন্ডিকেটের বিরূদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। প্রধান অতিথি কাজী শামীম আহসান বলেন যাদের রেমিটেন্সের টাকায় দেশের অর্থনীতির চাকা ঘুরে তাদের সাথে প্রতারণার কোনো সুযোগ নেই, প্রবাসী অধিকার পরিষদ বিশ্বের ৫০ টির ও বেশি দেশে রয়েছে তাই আমরা আমাদের রেমিট্যান্স যোদ্ধাদের পাশে আছি। এয়ারপোর্টে কেন হয়রানির শিকার হতে হয় বলে এয়ারপোর্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আবির খান । ১০ দফা দাবি মানতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সহ ত্রাণ ও দুর্যোগ ব্যাবস্থাপনা সম্পাদক নূর আলম আকাশ। বাংলাদেশে প্রবাসীদের চাকুরীর জন্য কোটা আহ্বান জানান আল রাইয়্যান শাখার সমন্বয়ক নূর মোহাম্মদ বেপারী। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কাতার শাখার সিনিয়র সদস্য এম জে সাইফুল মৃধা সহ আরো অনেকেই। সভায় উপস্থিত সবাই প্রবাসীদের ১০ দফা দাবি নিয়ে নিজেদের অভিমত তুলে ধরেন। পরে শাহাদাত হোসেনের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি