1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কাউন্সিলর কাপ টি-টোয়েন্টির ফাইনাল ১২ ফেব্রুয়ারী - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ)

কাউন্সিলর কাপ টি-টোয়েন্টির ফাইনাল ১২ ফেব্রুয়ারী

কুমিল্লা প্রতিনিধি।।
  • আপডেট টাইম : রবিবার, ৩০ জানুয়ারি, ২০২২
  • ৩৮৪ বার

আগামী ১২ ফেব্রুয়ারী মাঠে গড়াবে কাউন্সিলর কাপ টি-টোয়েন্টি ফাইনাল খেলা। এর আগে স্বাস্থ্যবিধি মেনে ৪ জানুয়ারি বাকী চার দলের দুইটি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

রবিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুমিল্লা ক্রিকেট কমিটির সাধারণ সম্পাদক নাসিম ইউসুফ রেইন।

তিনি জানান, কাউন্সিলর কাপ টি-টোয়েন্টির প্রায় সব গুলো খেলাই শেষ হয়ে যাচ্ছিল। কিন্তু সেমিফাইনালে এসে করোনা মহামারির কারণে আমাদের খেলা বন্ধ ছিল। আমরা কাউন্সিলর ও খেলোয়ারদের সাথে আলোচনা করে সেমিফাইনাল ও ফাইনাল খেলা শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। প্রতি খেলায় এক দলের একশো জন দর্শক থাকতে পারবেন।

যে চারটি দল সেমিফাইনালে এসেছে সেগুলো হলো- গ্লেডিয়েটার্স অব টেন, মুন্সেফবাড়ি স্পোর্টিং ক্লাব, ওয়েল ফেয়ার ইউনাইটেড ও বাগিচা গাও নাইন এলিভেন।

কেন সময়সূচির পরবর্তণ করা হলো এমন প্রশ্নে কুমিল্লা ক্রিকেট কমিটির সম্পাদক নাসিম ইউসুফ রেইন বলেন, মার্চে বৃষ্টি শুরু হয়ে যায়। এছাড়াও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (ফুটবল) শুরু হবে। তাই সবকিছু বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনেই কাউন্সিলর কাপ টি ২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net