1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ধুমসাদ্দা রশিদিয়া ইসলামিয়া মাদরাসার বার্ষিক সেমিনার অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন! পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম

ধুমসাদ্দা রশিদিয়া ইসলামিয়া মাদরাসার বার্ষিক সেমিনার অনুষ্ঠিত

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০২২
  • ৯৫৮ বার

ফেনী জেলার প্রাচীণতম শিক্ষাপ্রতিষ্ঠান ধুমসাদ্দা রশিদিয়া ইসলামিয়া মাদরাসার সাহিত্য ও সৃংস্কৃতি বিভাগ পরিচালিত আল্লামা শাইখ আবদুর রাজ্জাক রহ. পাঠাগারের উদ্যোগে বিষয়ভিত্তিক বাৎসরিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। যে সকল ছাত্ররা বিগত সাপ্তাহিক সেমিনার গুলোতে পুরস্কার পেয়েছিলো তারাই এ সেমিনারে অংশগ্রহণ করেছে। সেমিনার অংশগ্রহণকারী ছাত্রদের দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। আলফিআতুল উলা (১ম গ্রুপ) আলফিআতুস সানিয়া (২য় গ্রুপ) ১ম গ্রুপের বিষয়বস্তু ছিলো বাংলাদেশকে ঘিরে মিশনারিদের নতুন ষড়যন্ত্র সচেতনতাই সময়ের দাবি , ২য় গ্রুপের বিষয়বস্তু ছিলো, জাতীয় জীবনে মাতৃভাষার গুরুত্ব আলেম সমাজের করণীয়। আলহামদুলিল্লাহ! উভয় গ্রুপের আলোচকগণ বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। উভয় গ্রুপ থেকে তিনজন করে এবং বিগত সাপ্তাহিক সেমিনার গুলোতে উপস্থাপনায় যে সর্বোচ্চ নাম্বার পেয়েছে তাদের সর্বমোট সাতজনকে পাঠাগারের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়েছে।

মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সেমিনারে সভাপতিত্ব করেছেন- মাদরাসার মুহতামিম মাওলানা মুফতি আবদুল কাইয়ুম ছোহাইল।

বিচারক হিসেবে উপস্থিত ছিলেন- মাদরাসার শিক্ষা পরিচালক সহ চারজন সিনিয়র উস্তাদ। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন সাহিত্য সংস্কৃতি বিভাগের পরিচালক মাওলানা হাসান বিন আব্দুল আউয়াল।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাদরাসার অন্যান্য আসাতাযায়ে কেরাম এবং মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net