1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নকলায় সড়ক দূর্ঘটনায় দুধ বিক্রেতার মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১১ মে ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ দেবিদ্বারে এলজিইডির ৬২ লাখ টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ ঈদগাঁওয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪ আসামীকে গ্রেফতার  দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকায় জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর কোর কমিটিতে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক – সাব্বির আহম্মেদ নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে কিশোরীর মৃত্যু  অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লার মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ব্র্যাক ফিশারিজের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

নকলায় সড়ক দূর্ঘটনায় দুধ বিক্রেতার মৃত্যু

হারুনুর রশিদ, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ৩০ জানুয়ারি, ২০২২
  • ৪১৮ বার

শেরপুরের নকলায় মাটিকাটার কাকড়া গাড়ির চাপায় শৈন্না মিয়া (৫০) নামে এক দুধ বিক্রেতার মৃত্যু ঘটেছে । রোববার সকাল ১১টার দিকে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের রেহারচর মোড়ে মসজিদের সামনে এ র্দুঘটনা ঘটে। দুধ বিক্রেতা শৈন্না জামালপুর সদর উপজেলার তুলসীরচর ইউনিয়নের হুনুমানেরচরের হোসেন আলীর পুত্র।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নিহত শৈন্না মিয়া একজন দুধ বিক্রেতা। প্রতিদিনের মতো সে দুধ নিয়ে চন্দ্রকোনা বাজারে বিক্রির উদ্যেশে যাওয়ার সময় রেহারচর মোড়ে মসজিদের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা মাটি কাটার কাকড়া গাড়িটি শৈন্নাকে চাপা দিলে তার মৃত্যু ঘটে। পরে পুলিশ নিহতের মরদেহ থানায় নিয়ে আসে। এঘটনায় ঘাতক মাটিকাটার কাকড়াগাড়ী চালক সাজ্জাক আলী (২০) ও হেলপার কবির হোসেন (২০) কে পুলিশ আটক করেছে।
নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুশফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা নিহতের মরদেহ থানা হেফাজতে নিয়ে আসি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ চাওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net