1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক  মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২
  • ৪৬৬ বার

বাংলাদেশ অনুন্নত দেশ থেকে উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু পিছিয়ে পড়া জনগোষ্ঠী (ক্ষুদ নৃগোষ্ঠী, দলিত, ট্রান্সজেন্ডার ও হিজড়া এবং প্রতিবন্ধী) প্রান্তিক থেকে আরও প্রান্তিক হয়ে পড়ছে। সমাজ ও রাষ্ট্রের দৃষ্টিভঙ্গির পরিবর্তন না হওয়ায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমানের উন্নতি হচ্ছে না। এই জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সবার আগে সমাজ ও রাষ্ট্রের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে।

গতকাল বৃহস্পতিবার নওগাঁ সার্কিট হাউস মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েব ফাউন্ডেশন আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। দাতা সংস্থা ইউপীয় ইউনিয়ন ও ক্রিশ্চিয়ান এইডের আর্থিক ও কারিগরি সহযোগিতায় ওয়েব ফাউন্ডেশন ‘পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ’ প্রকল্পের অংশ হিসেবে একটি বেইজলাইন সার্ভের অবহিতকরণ সভা উপলক্ষে এই সেমিনারের আয়োজন করে। গবেষণাটিতে সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠী, দলিত, হিজড়া ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর মানুষ অংশ নিয়েছেন।

ক্রিশ্চিয়ান এইডের প্রকল্প কর্মকর্তা মাহেনুর চৌধুরী বর্ণার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শিহাব রায়হান, নওগাঁ জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ, নওগাঁ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ জাভেদ ইকবাল, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা এস এম হুমায়ুন কবির প্রমুখ।

সেমিনারে প্রকল্প পরিচিতি ও বেইজলাইন সার্ভে সম্পর্কে তথ্য উপস্থাপন করেন ওয়েব ফাউন্ডেশনের প্রজেক্ট কো-অর্ডিনেটর শামসুর রহমান। সেখানে উল্লেখ করা হয়, শুধুমাত্র জাতি, ধর্ম ও গোত্র ও লিঙ্গভিত্তিক পরিচয়ের কারণে ৩৯ শতাংশ মানুষশিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক নিরাপত্তা পাবার ক্ষেত্রে বৈষম্যের শিকার হন। এছাড়াও ৭৯ শতাংশ ট্রান্সজেন্ডার বলেছেন তারা শারিরীক ও যৌননির্যাতনের শিকার হয়ে থাকেন। জরিপে অংশগ্রহণকারী জনগোষ্ঠী বৈষম্যের কারণে ২১ শতাংশ জনগোষ্ঠী সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির সেবা গ্রহণ করতে পারেন না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net