1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে পোষাক কারখানার শ্রমিককে ধর্ষণ,গ্রেফতার- ২ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড মাগুরার শ্রীপুরে আধিপত্যেকে কেন্দ্র করে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট!  আহত -৫ মানুষ মেরে পালাচ্ছিলো প্রাইভেটকার : ধাওয়া দিয়ে হাটহাজারীতে আটকালো জনগন নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার 

শ্রীপুরে পোষাক কারখানার শ্রমিককে ধর্ষণ,গ্রেফতার- ২

শ্রীপুর(গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২
  • ৩৮৭ বার

গাজীপুরের শ্রীপুরে পোষাক কারখানার নারী শ্রমিককে ধর্ষণের ঘটনায় ২জনকে গ্রেফতার করেছে পুলিশ।

১০ জানুয়ারী রাত সাড়ে এগারোটার সময় উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হলেন নেত্রকোনা জেলার সিংগারগালা গ্রামের মৃত গণি মিয়ার ছেলে সুমন (১৮) ও ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ থানার বক্তগুরা গ্রামের আ.গফুর মিয়ার ছেলে আল আমিন (৩০)। তারা দু’জনেই আবদার গ্রামের ঢালী পাড়ায় ভাড়া থেকে স্থানীয় একটি পোষাক কারখানায় চাকুরী করতো। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে সোমবার (১০ জানুয়ারি) রাতে থানায় মামলা করেছে।

ধর্ষিতা নারী বাবার সাথে ভাড়া থেকে স্থানীয় একটি পোষাক কারখানায় চাকুরী করতো। সুমন মিয়া ভিকটিমকে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করতো। রোববার রাত এগারটার দিকে বাসার অদূরে দোকান থেকে বিস্কুট আনতে যায় ওই নারী। পরে তার বন্ধু আল-আমিনের সহায়তায় ভিকটিমকে রাস্তা থেকে কৌশলে তার ভাড়া বাসায় নিয়ে দু’বন্ধু মিলে পালাক্রমে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিম আবদার গ্রামের ঢালী পাড়ার নূরু মিয়ার বাড়িতে বাবার সাথে ভাড়া থেকে স্থানীয় পোষাক কারখানায় চাকুরী করে। সুমন দীর্ঘ দিন ধরে ওই নারীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করতো। সুমনের প্রস্তাবে রাজি হয়নি সে। এতে সুমন তার উপর ক্ষিপ্ত হয়ে উঠে। পরে সুমন ও আল আমিন মিলে তাকে ধর্ষণ করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভিকটিমের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাৎক্ষনিক ভাবে দু’ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে ভিকটিমের অভিযোগে মামলা রুজু হয়েছে। আসামীদেরকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net