1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারাতে মংসাজাই চৌধুরীসহ ৩ নেতার অন্তর্ধান দিবস পালিত। - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি ঈদগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা প্রশাসনের বৈশাখ উদযাপন ঈদগাহ হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  চাঁদাবাজিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে কলাতলী ইউনিয়নে হামলা, ৩ জন হাসপাতালে ভর্তি ঈদগাঁওয়ে ‎বন্য হাতির আক্রমনে কৃষকের মৃত্যু মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাতকানিয়ায় বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার চন্দনাইশ বৈলতলীতে বলি খেলায় চ্যাম্পিয়ন প্রাইজমানি গ্রহণ করছেন ওসমান বলি চন্দনাইশ বরকলে শতবর্ষের বিশ্ব পুকুরের বলি খেলায় কানায় কানায় পরিপূর্ণ মাঠ চৌদ্দগ্রামে নববর্ষ উপলক্ষে আলকরা ইউপি’র চেয়ারম্যান প্রার্থীর পক্ষে গণসংযোগ ও মিষ্টান্ন বিতরণ

গুইমারাতে মংসাজাই চৌধুরীসহ ৩ নেতার অন্তর্ধান দিবস পালিত।

আবদুল আলী, গুইমারা খাগড়াছড়ি।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি, ২০২২
  • ৩২৭ বার

মারমা উন্নয়ন সংসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ও গুইমারা উপজেলা কমিটির বাস্তবায়নে মারমা উন্নয়ন সংসদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মংসাজাই চৌধুরী, সদস্য সাথারী মাষ্টার, মংসানাই মারমা’র ৩৩ তম অন্তর্ধান দিবস পালিত হয়েছে।

১৩ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে গুইমারা উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে মারমা উন্নয়ন সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মংপ্রু চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মারমা উন্নয়ন সংসদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ক্যজরী মারমা। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন গুইমারা উপজেলা মারমা উন্নয়ন সংসদের সভাপতি চাইরেপ্রু মারমা,অন্তর্ধান দেওয়া পরিবারের সদস্য খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কংজরী চৌধুরী, ও মংহলাপ্রু চৌধুরী প্রমূখ।

বক্তারা গুইমারা উপজেলার ৩ জন মারমা সম্প্রদায়ের নেতার অন্তর্ধান দিবসের তাৎপর্য তুলে ধরে সকল ক্ষেত্রে ঐক্যবদ্ধ থেকে নিজেদের ইতিহাস ঐতিহ্য সমুন্নত রেখে এগিয়ে যাওয়ার আহবান জানান।
দিবসটি উপলক্ষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য যে ১৯৮৯ সালের ১৩ জানুয়ারী একই রাতে মারমা উন্নয়ন সংসদ কেন্দ্রীয় কমিটির তৎকালীন সহ সভাপতি ও হাফছড়ি ইউনিয়ন পরিষদের প্রথম চেয়ারম্যান ও পার্বত্য শান্তি প্রতিষ্ঠায় লিয়াজো কমিটির অন্যতম সদস্য মংসাজাই চৌধুরী ও সাথারী মাষ্টার ও মংসানাই মারমাকে বাড়ী থেকে তুলে নিয়ে যায় শান্তিবাহীনী নামক সন্ত্রাসীরা। আজ পর্যন্ত তারা ফিরে আসেনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net