1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চন্দনাইশ ফাতেমা জিন্নাহ স্কুলে জেলা পরিষদের অনুদান নয়-ছয়। - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারায় বিধবাকে টিন উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী এডভোকেট নুরুল কবির ৬ উইকেট নিয়ে বাংলাদেশকে ৬৪ রানে থামালেন স্টার্ক নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন সরকারি দলের নন, বিরোধী দল হিসেবে জনগণের পাশে থাকুন -আব্দুর জব্বার মাগুরায় ইসলামী ব্যাংকের ঋণ খেলাপি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি ইউসুফ আলী  গ্রেফতার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি হিসেবে আজ সন্ধ্যায় শপথ নেবেন মির্জা ফখরুল নবীগঞ্জে প্রিন্সিপাল হুমায়ুনের বিরুদ্ধে দূর্নীতি ও অর্থ আত্মসাতসহ নানা অনিয়ম এর অভিযোগ  নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান,অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১২ জন গ্রেফতার 

চন্দনাইশ ফাতেমা জিন্নাহ স্কুলে জেলা পরিষদের অনুদান নয়-ছয়।

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ১৫ জানুয়ারি, ২০২২
  • ৪২৭ বার

চট্টগ্রাম চন্দনাইশ সদরস্থ ফাতেমা জিন্নাহ বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা পরিষদের দেয়া ৩ লক্ষ
টাকার অনুদান নয়-ছয় করার অভিযোগ উঠেছে। জানা যায়, ফাতেমা জিন্নাহ
বালিকা উচ্চ বিদ্যালয়ে বাউন্ডারী ওয়াল নিমার্নের জন্য চট্টগ্রাম জেলা পরিষদ থেকে
সম্প্রতি ৩ লক্ষ টাকা অনুদান দেয়া হয়। বিদ্যালয় কতৃপক্ষ ভবনের দক্ষিণ ও পশ্চিম
পাশের মাত্র ৭০ ফুট দীর্ঘ একটি পুরাতন বাউন্ডারী ওয়াল মেরামত করে ৩ লক্ষ টাকার
বরাদ্দ দেখায়। স্থানীয় আবুল খায়ের বলেছেন, ১৯৮১ সালে এসএসসি পরীক্ষার্থীদের
নিরাপত্তার জন্য দেয়া বাউন্ডারী ওয়ালটি পুরাতন আস্তরণ ফেলে দিয়ে যেন-তেনভাবে ৭০
ফুট বাউন্ডারী ওয়াল সংস্কার করা হয়। ওয়ালের উপর কাটা তার দিয়ে ঘেরা দেয়া হয়।

পুরাতন বাউন্ডারী ওয়াল মেরামত করে সরকারের এ বিশাল অংকের টাকা আত্মসাতের
অভিযোগ তুলেছেন স্থানীয়রা। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান আলী
পুরাতন ওয়াল মেরামত করার কথা স্বীকার করে বলেছেন, বাউন্ডারী ওয়াল মেরামতের
পাশাপাশি কিছু পুরাতন ব্যাঞ্চ মেরামত করা হয়েছে। অথচ বরাদ্দ দেয়া হয়েছে
বাউন্ডারী ওয়াল নিমার্নের জন্য। এ ব্যাপারে স্থানীয় সচেতন মহল বিদ্যালয় পরিচালনা
পরিষদের সভাপতি, জেলা পরিষদের কর্ত্যবরতদের সরেজমিনে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয়
ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net