1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে মুজিববর্ষ : বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা,অলিম্পিক ফুটবল টুর্ণামেন্ট' উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

রাউজানে মুজিববর্ষ : বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা,অলিম্পিক ফুটবল টুর্ণামেন্ট’ উদ্বোধন

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১ জানুয়ারি, ২০২২
  • ৩৯০ বার

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে দলই নগর ইয়াং সোসাইটি। এ উপলক্ষে পুরো এলাকায় ব্যাপক আলোকসজ্জা করা হয়।

শুক্রবার রাতে দলই নগর ইয়াং সোসাইটির উপদেষ্টা সমাজ সেবক, ব্যবসায়ী মুহাম্মদ নাজিম উদ্দীনের নেতৃত্বে দক্ষিণ দলই নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর উদ্যোগে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‍্যালে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

একই সঙ্গে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দলই নগর ইয়াং সোসাইটির আয়োজনে রাত্রীকালীন আন্তঃ অলিম্পিক ফুটবল টুর্ণামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি থেকে খেলার উদ্বোধন করেন দলই নগর ইয়াং সোসাইটির উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক ব্যবসায়ী মো. নাজিম উদ্দিন। গহিরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মনছুরুল আজিমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. আইয়ুব আলী, প্রবাসী এহেছানুল হক দৌলত, মান্নান সওদাগর, ইউপি সদস্য খোরশেদ মেম্বার, বেদারুল আলম, জাকির মেম্বার। উপস্থিত ছিলেন দলই নগর ইয়াং সোসাইটির সভাপতি বখতেয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. রাসেল, মাসুদ, ফারুক, সোহেল, রুবেল, খোকন, বেলাল, লিটন, মিন্টু, আরমান, খালেক, মুন্না, হেলাল, রাশেদ প্রমুখ। খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন শেখ কামাল একাদশ বনাম শেখ রাসেল একাদশ। ১-০ গোলে জয় লাভ করেন শেখ রাসেল একাদশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net