ঢাকা   ০২:৩৭:২৯ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাইবান্ধা সদর উপজেলা পরিষদের নতুন ভবনের উদ্বোধন করেন -হুইপ গিনি

আনোয়ার হোসেন শামীম ,গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৮১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

গাইবান্ধা সদর উপজেলা পরিষদের নতুন কমপ্লেক্স ভবনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি এ ভবনের উদ্ধোধন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারওয়ার কবির, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম, সিনিয়র সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরে হাবিব টিটন, মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা স্মৃতি, জেলা স্বেচ্ছসেবক লীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ রঞ্জুসহ উপজেলা কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় হুইপ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা কালীন সময়েও প্রতিটি সেক্টরে উন্নয়ন মূলক কর্মকান্ড চলমান রয়েছে। উপজেলা পরিষদের নতুন কমপ্লেক্স ভবন প্রতিষ্ঠার ফলে জনগনের সেবার মান আরও বৃদ্ধি পাবে। তিনি উপজেলা পর্যায়ে সকল কর্মকর্তাদের উদেশ্যে বলেন নির্ধারিত সময়ের মধ্যে সকল উন্নয়ন মূলক কাজ বাস্তবায়ন করা আহবান জানান।

উল্লেখ্য: গাইবান্ধা এলজিইডির অধীনে প্্রায় সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে সদর উপজেলা পরিষদের নতুন কমপ্লেক্সের মূলভবন সহ স্যনিটেশন, বৈদ্যুতিক ব্যবস্থাসহ অন্যন্য সুযোগ সুবিধা রয়েছে। প্রকল্পটি আগামী জুন মাসের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও ৪ মাস পূর্বেই নতুন কমপ্লেক্স ভবন হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি