ঢাকা   ০৯:০৮:৩৩ পিএম, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ঢাকা বোর্ডের সচিবকে কুমিল্লায় বদলি যোগদানে ছাত্রদলের হুঁশিয়ারি মাগুরায় জেলা প্রশাসক কতৃক উপজেলা পরিষদের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  আমার দেশ-এর প্রেসে বোমা হামলার নিন্দা বাংলাদেশ সুশীল ফোরামের মাগুরায় পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নয়া দিগন্তের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা বাংলাদেশ সুশীল ফোরামের ভরতখালী ইউপি চেয়ারম্যান ফারুক হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চন্দনাইশ পৌরসভার খাঁনহাট-আবদুল বারীহাট সড়কের বেহাল দশা নোয়াখালীর কবিরহাট উপজেলায় দেশীয় প্রজাতির দুই শতাধিক পাখিসহ ২ শিকারী আটক  টানা ৪০ দিন জামায়াতে নামাজ আদায়: শিশু-কিশোরদের উৎসাহিত করতে ৩২টি বাইসাইকেল দিলেন পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হারুন অর রশিদ

পিরোজপুরের নেছারাবাদে গাছ পড়ে দিনমজুরের শিশু সন্তানের হাত ভেঙ্গে জুলে গেছে

মোঃ ফয়সাল হাসান,পিরোজপুর।
  • আপডেট টাইম : বুধবার, ২ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৮৯ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

পিরোজপুরের নেছারাবাদে জান্নাত(৬) নামে একটি শিশুর হাতের উপর গাছ পড়ে হাত ভেঙ্গে জুলে গেছে। মুজিব বর্ষের সরকারি ঘর উঠানোর জন্য জমি নির্বাচনে গাছ কাটতে গিয়ে সেই গাছ শিশুটির হাতে পড়ে এ ঘটনা ঘটে। বুধবার দুপুরে উপজেলার সমেদয়কাঠি ইউনিয়নের ১নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের দিনমজুর ইউনুছ মিয়ার কণ্যা। ঘটনার সাথে সাথে শিশুটিকে নেছারাবাদ উপজেলা প্রধান স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। ডাক্তার জান্নাতের এক্সরে রিপোর্ট দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে প্রেরণ করেছেন।

ওই ওয়ার্ডের ইউপি সদস্য সুমন আইচ বলেন, উপজেলা পিআইও অফিসের স্টাফরা বুধবার সকালে তার ওয়ার্ডে যান সরকারি ঘর উঠানোর জন্য জমি নির্বাচনে। এসময় স্থানীয়রা তাকে ফোন দিয়ে বলেন অন্য পাশে খালি জায়গা রেখে পিআইও অফিস থেকে আমাদের জায়গায় ঘর উঠাচ্ছে। এসময় আমি(ইউপি সদস্য) পিআইও কর্মকর্তাকে ফোন দিয়ে বিষয়টি জানালে তিনি বলেন আমি বিকেলে ঘটনাস্থলে আসব। কিন্তু অফিসের লোকেরা কথা না শুনে একটি ঘরের পাশের জায়গার গাছ কাটা শুরু করে। এসময় তাদের গাছ মড় মড় শব্দ করে ইউনুছ মিয়ার ঘরের পাশে পড়তে থাকে। ওই সময় ঘরে থাকা তাদের শিশু জান্নাত ভয়ে ঘর থেকে বেরোতে গেলে শিশুটির হাতের উপর ঘেষে গাছটি মাটিতে পড়ে শিশুটি আহত হয়।

আহত শিশু জান্নাতের পিতা ইউনুছ অভিযোগ করেন। আমি কাজের জন্য সকালে বাহিরে যাই। তাদের গাছ কাটার সময় ঘরে স্ত্রী ও মেয়ে জান্নাত ছিল। তারা সাবধানে খেয়াল করে গাছটি কাটলে এমন দুর্ঘটনা হতনা। এখন মেয়ের উন্নত চিকিৎসা নিয়ে আমি খুব চিন্তিত আছি।

হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা(টিএইচও) ডা: ফিরোজ কিবরিয়া বলেন, শিশুটির ইনজুরি বড় ধরনের। তাই তার উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার্ড করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) বলেন, গাছ কাটার সময় শিশুটি ঘর থেকে দৌড় না দিলে এমন হতনা। তার চিকিৎসা চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি