1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফটিকছড়ির ওবাইদিয়া মাদ্রাসা থেকে ভুয়া গোয়েন্দা গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি ঈদগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা প্রশাসনের বৈশাখ উদযাপন ঈদগাহ হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  চাঁদাবাজিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে কলাতলী ইউনিয়নে হামলা, ৩ জন হাসপাতালে ভর্তি ঈদগাঁওয়ে ‎বন্য হাতির আক্রমনে কৃষকের মৃত্যু মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাতকানিয়ায় বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার চন্দনাইশ বৈলতলীতে বলি খেলায় চ্যাম্পিয়ন প্রাইজমানি গ্রহণ করছেন ওসমান বলি চন্দনাইশ বরকলে শতবর্ষের বিশ্ব পুকুরের বলি খেলায় কানায় কানায় পরিপূর্ণ মাঠ চৌদ্দগ্রামে নববর্ষ উপলক্ষে আলকরা ইউপি’র চেয়ারম্যান প্রার্থীর পক্ষে গণসংযোগ ও মিষ্টান্ন বিতরণ

ফটিকছড়ির ওবাইদিয়া মাদ্রাসা থেকে ভুয়া গোয়েন্দা গ্রেফতার

মোস্তফা কামরুল, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৪৭ বার

চট্টগ্রামের ফটিকছড়িতে জাকারিয়া ফারুকী জকু ওরফে মানিক (৪৭) নামের এক ভুয়া গোয়েন্দাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৬ ফেব্রুয়ারী বিকালে উপজেলার নানুপুর ওবাইদিয়া মাদ্রাসা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার জকু চট্টগ্রামের রাউজান উপজেলার উত্তর সর্তা আকবর শাহ বাড়ির মৃত রুহুল আমিনের ছেলে।

জানা যায়, শনিবার বিকাল ৩ টার দিকে গ্রেপ্তার জকু মাদ্রাসায় এনএসআই এর গোয়েন্দা পরিচয়ে মাদ্রাসার বাৎসরিক আর্থিক নিরীক্ষার কাগজপত্র দেখাতে বলেন। এ সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশে খবর দেয় মাদ্রাসা কর্তৃপক্ষ। পরে পুলিশ এসে তাকে আটক করে। তার কাছ থেকে গোয়েন্দা পুলিশের ভুয়া আইডি কার্ড ও বিভিন্ন কাগজপত্র উদ্ধার করে পুলিশ৷ এর আগে নানুপুর জমিরিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসাতেও একই কায়দায় বাৎসরিক আয়ের নিরিক্ষার কাগজপত্র দেখাতে বলে এই ভুয়া গোয়েন্দা। তখন মাদ্রাসায় অনিয়ম হচ্ছে দাবী করে তিনি দশ হাজার টাকা ঘুষ দাবী করেন। পরে তাকে এক হাজার টাকা দেয় মাদ্রাসা কর্তৃপক্ষ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শনিবার সন্ধ্যায় ফটিকছড়ি থানার ওসি রবিউল ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়ে ভুয়া গোয়েন্দা পুলিশকে আটক করি। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।’

ছবির ক্যাপশন: ফটিকছড়িতে পুলিশের হাতে গ্রেপ্তার ভুয়া গোয়েন্দা জাকারিয়া ফারুকী জকু।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net