1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভোলায় শ্রীদূর্গা কোম্পানীর নকল ঔষধ জব্দ।৩০ হাজার টাকা জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে সাধারন শিক্ষার্থীদের সম্মানে উপজেলা শিবিরের ইফতার মাহফিল নোয়াখালীর বসুরহাট পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান  শ্রমিকদের শৃঙ্খলা ও অধিকার প্রতিষ্ঠায় শ্রমিক দল সব সময় সোচ্চার থাকবে: মীর হেলাল এমপি ঈদগাঁওয়ে ইজিবাইক চুরি চক্রের মূল রহস্য উদঘাটন, গ্রেপ্তার-২ ধর্ম আলো বৌদ্ধ বিহারে অষ্ট পরিষ্কার দান ও সংঘদান উৎসব সম্পন্ন  স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে ফেসবুক গ্রুপের ঈদ উপহার বিতরণ ব্যক্তিস্বার্থ ভুলে দেশ ও জনস্বার্থে এক সাথে কাজ করার আহ্বান: মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা  দেশের নাগরিকরা দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী এনায়েত বাজার ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী লায়ন মো.জিয়াউল হক সোহেল  রাজধানীতে নাঙ্গলকোটবাসীর মিলনমেলা: ঢাকায় ‘একখণ্ড নাঙ্গলকোট’ গড়ার প্রত্যয়

ভোলায় শ্রীদূর্গা কোম্পানীর নকল ঔষধ জব্দ।৩০ হাজার টাকা জরিমানা

খলিল উদ্দিন ফরিদ।। ভোলা জেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৭৩ বার

ভোলার চরফ্যাসন উপজেলার শশীভুষনে একটি দোকান থেকে শ্রীদূর্গা কোম্পানির ১০০ পিছ নকল বান্ধবী জব্দ করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর ভোলা। অভিযুক্ত দোকানদার কে ৩০ ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।জব্দকৃত নকল ঔষধ গুলো শশীভুষনের নতুন ব্রীজের উপর থেকে ক্যাপ খুলে খালের মধ্যে ফেলে দিয়ে ধ্বংস করা হয়েছে । বুধবার দুপুর ১২.৩০ টায় শশীভুষনের নতুন ব্রীজ সংলগ্ন কেয়ার মেডিক্যাল হলে অভিযান চালিয়ে নকল ঔষধগুলো জব্দ করা হয়। ঔষধ প্রশাসন অধিদপ্তর এর ড্রাগ সুপার ইব্রাহিম ইকবাল চৌধুরী জানান ভোলা জেলার ভেলু মিয়া, বোরহানউদ্দিন, লালমোহন ও চরফ্যাশন এর বিভিন্ন বাজারের ফার্মেসীতে এই নকল ঔষধ গুলো দেখতে পাই।এর পরে আমারা গোপন সংবাদ এর ভিত্তিতে জানতে পারি শশীভুষনের কেয়ার মেডিক্যাল হলের মালিক হারুন এই নকল ঔষধ গুলো বাজারজাত করে। তারপরে আমরা অভিযান পরিচালনা করি সেখানে তার কাছে ১০০বোতল নকল ঔষধ পাই। এই নকল ঔষধ গুলো সে বাজারজাত করে বলে আমাদেরকে জানায়। আরো জানায় ভোলা গুইংঙ্গার হাট এলাকার জৈনক মান্নান এর মাধ্যমে চট্টগ্রাম এর পটিয়া থেকে এই নকল ঔষধ গুলো সংগ্রহ করে বাজারজাত করে।এই অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা কারী চরফ্যাসন উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট( সহকারী কমিশনার ভূমি) মোঃ আবু আবদুল্লাহ খান বলেন সঠিক উপাদানে এই ঔষধগুলো তৈরি করা হয়নি। এগুলো মান নিয়ন্ত্রন হীন ঔষধ। এগুলো খেলে ধীরে ধীরে মানুষের কিডনি নষ্টসহ অংঙ্গ প্রত্যঙ্গ বিকল হওয়ার সম্বাবনা রয়েছে। অভিযুক্ত হারুন দোষ স্বীকার করেছে। তাকে ৩০/- এিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে সে এই ধরনের কর্মকান্ড থেকে বিরত থাকবে বলে জানায়। যদি ভবিষ্যতে সে এই ধরনের অপরাধ করে তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net