ঢাকা   ০৮:৫৮:০৮ এএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মধ্যরাতে পুকুরের মাছ লুট-বসতঘরে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ ৩১অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে মাগুরা শ্রীপুরে জামায়াতের ইসলামীর লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন  নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১ খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত চন্দনাইশে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অধ্যাপক ওমর ফারুক

মাগুরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের উদ্বোধন

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৭৫ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাগুরায় সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ চত্বরে নব-নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের উদ্বোধন করা হয়েছে। দুপুরে ম্যুরালের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর।

এ সময় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. আবু বক্কার সিদ্দিক, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক রনজয় কুমার দে, ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক মোল্যা আবু সাঈদ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এ্যাড. শাখারুল ইসলাম শাকিল, জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা প্রমুখ।

ম্যুরাল নির্মাণ কমিটির আহবায়ক সহযোগী অধ্যাপক রনজয় কুমার দে জানান, বঙ্গবন্ধু’র ম্যুরালটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৫ লাখ টাকা। এর আগে এমপি সাইফুজ্জামান শিখর মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের লাইব্রেরিতে স্থাপিত বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি