1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রংপুরে প্রবীণ আওয়ামীলীগ নেতা সাদেক আলীকে স্ব-শরীরে উদ্ধার করার দাবিতে মানববন্ধন। - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
টাকা ছাপতে এক বছরে খরচ বেড়েছে ২২৪ কোটি টাকা কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত চন্দনাইশে বন্যাদুর্গত শিশু, প্রতিবন্ধী ও এতিমদের মাঝে সাহায্য সামগ্রী বিতরণ  দুর্ঘটনার ৫ দিন পর হাটহাজারী কলেজ শিক্ষার্থী মাহিনের মৃত্যু মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড মাগুরায় গুদামে অভিযান, ৩২৮ বস্তা সার জব্দ; আটক -২ হাতিয়ায় ২০০০ লিটার চোরাই ডিজেল ও মবিল জব্দ, গ্রেফতার ১ মাগুরায় অবৈধ ভাবে সার মজুদ রাখার দায়ে দুই জনের নামে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মৎস্য প্রজেক্ট থেকে ২০ মণ মাছ চুরির অভিযোগ 

রংপুরে প্রবীণ আওয়ামীলীগ নেতা সাদেক আলীকে স্ব-শরীরে উদ্ধার করার দাবিতে মানববন্ধন।

খন্দকার রাকিবুল ইসলাম,স্টাফ রিপোর্টার, রংপুর অফিসঃ
  • আপডেট টাইম : সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৪৪ বার

রংপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য ও সাবেক দর্শনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আক্কেলপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাদেক আলীকে (৯৪) স্ব-শরীরে উদ্ধার করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে এলাকাবাসীর উদ্যোগে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

আওয়ামী লীগ নেতা ছাদেক আলী ২০ ফেব্রুয়ারি রাতে রংপুর শহীদ মিনারে ফুল দিতে গিয়ে আর বাসায় ফিরে আসেননি। পরে ২২ ফেব্রুয়ারি তাজহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

উক্ত মানববন্ধন কর্মসূচিতে রংপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট দিলশান ইসলাম মুকুল তার বক্তব্যে প্রবীণ রাজনীতিক ছাদেক আলীকে সুস্থ্য অবস্থায় তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি মন্ডল বলেন, একটা মানুষ আজ ৮ দিন থেকে নিখোঁজ। অথচ প্রশাসন কিছুই করতে পারছে না। আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি ছাদেক আলীকে স্ব -শরীরে উদ্ধার করা না হয়। আগামীতে কঠোরতর আন্দোলনের ডাক দেয়া হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, যুগ্ম-সাধারণ সম্পাদক বাবুনি ধারাম অধিকারী, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র শামসুল হক, সাবেক দর্শনা ইউপি চেয়ারম্যান ফতে আলী খোকন, ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, স্থানীয় আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন, নিখোঁজ সাদেক আলীর ছেলে মুকুট, এডভোকেট মওদুদ, সুমন, মেহেদী, আক্কেলপুর স্কুলের শিক্ষক মন্ডলী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net