1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রাম পৌরসভায় গণটিকা কার্যক্রম’র উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

চৌদ্দগ্রাম পৌরসভায় গণটিকা কার্যক্রম’র উদ্বোধন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ৬৪১ বার

কোভিড-১৯ বিস্তাররোধে সারাদেশে ১ কোটি মানুষকে ১ম ডোজ টিকাপ্রদান কার্যক্রমের আওতায় কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার ১, ২, ৩নং ওয়ার্ডে পাঁচরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ কেন্দ্র, ৪, ৫, ৬নং ওয়ার্ডে পূর্ব চাঁন্দিশকরা সেনবাহাদুর বাড়ী টিকা কেন্দ্র ও ৭, ৮ এবং ৯নং ওয়ার্ডে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে একযোগে গণটিকার এ কার্যক্রম চলছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সারাদিন ব্যাপী চলমান এ গণটিকা কার্যক্রমের উদ্বোধন করেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালন ডা. হাসিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া টিপু, পৌর প্যানেল মেয়র সাইফুল ইসলাম পাটোয়ারী, মিজানুর রহমান, আমেনা বেগম, কাউন্সিলর মফিজুর রহমান, কাজী বাবুল, সাইফুল ইসলাম শাহীন, বদিউল আলম পাটোয়ারী, কামাল উদ্দিন, উপজেলা সেনেটারী কর্মকর্তা মাহতাব উদ্দিন, পৌর সচিব হারুনুর রশিদ, পৌর নির্বাহী ইঞ্জিনিয়ার শাহীন হোসেন, সহকারী ইঞ্জিনিয়ার আব্দুল আলীম, পৌর আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী শহীদ, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন, পৌর আ’লীগ নেতা আব্দুর রহমান, পৌর যুবলীগ নেতা আকতার হোসেন মোল্লা রতন, পলাশ পাটোয়ারী, ছাত্রলীগ নেতা রাকিব উদ্দীন লিমনসহ পৌর আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net