1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তৌসিব তাজিল তিশা জুটি দিয়ে প্রশংসায় ভাসছেন পরিচালক মোহাম্মদ মিফতাহ্ আনান। - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান  বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার

তৌসিব তাজিল তিশা জুটি দিয়ে প্রশংসায় ভাসছেন পরিচালক মোহাম্মদ মিফতাহ্ আনান।

রাজনন্দিনী রায়
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৬৩৩ বার

ভালোবাসা দিবসে মুক্তি পেল তানজিল তিশা এবং তৌসিব মাহবুব অভিনিত নাটক, এই অবেলায়। জনপ্রিয় ইউটিউব চ্যানেল সরকার মিডিয়ায় মুক্তির সাথে সাথেই দর্শক সাড়া পরে যায়। এরই মধ্যে প্রশংসায় ভাসছে নাটকটি। গল্পে দেখা যায়, নিজের অনিশ্চিত ভবিষ্যৎ জেনেও প্রথম দেখায় ইশতিয়াককে ভালোবেসে ফেলা অবন্তী নিজের বাবার অমতে তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে বাকি জীবন একত্রে কাটানোর সিদ্ধান্ত নেয়।ভালোই চলছিলো টোনাটুনির সুখের সংসার। সে সংসারের আনন্দ দ্বিগুণ হয় এক অনাগত নতুন অতিথির আগমনের অপেক্ষায়। এ পর্যন্ত সব ঠিকই ছিলো। তারপর? নিয়তি হয়তো ঠিক করে রেখেছিলো তাদের ভালোবাসার শেষ পরিণতি। তাই যেনো পরিপূর্ণতা পেতে পেতে কোথাও একটা অপরিপূর্ণতা থেকে গেলো তাদের ভালোবাসার মাঝে। শেষ পর্যন্ত অবন্তীর ২০ – ২৫ দিন বেঁচে থাকার সময়কে দীর্ঘায়ীত করার জন্য ১০১ টি চিঠি লিখে অবন্তীকে প্রতিদিন একটি করে চিঠির উত্তর দিতে বলে ইশতিয়াক চেষ্টা করেছিলো দ্রুত এগিয়ে চলা অবন্তীর সাথে কাটানো মুহূর্তগুলোর ঘড়ির কাঁটাকে থামিয়ে দিতে। কিন্তু শেষ অবধি তা আর সম্ভব হয়নি।

রোমান্টিকতার সঙ্গে ইমোশনের মেলবন্ধন খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন পরিচালক মোহাম্মদ মিফতাহ্ আনান৷ সেই সঙ্গে তৌসিফ মাহবুব ও তানজিন তিশার অসাধারণ অভিনয়ে নাটকটি হয়ে উঠেছে প্রাণবন্ত। গল্পের মেকিং, গান, বৃষ্টির সিনগুলো বেশ উপভোগ্য ছিলো। সব মিলিয়ে নাটকটিকে একটি কমপ্লিট প্যাকেজ বলাই যায়। এমনটাই বলছে দর্শক মহোল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net