1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে ইব্রাহিমপুর মাদ্রাসায় ইভটিজিং প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি ঈদগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা প্রশাসনের বৈশাখ উদযাপন ঈদগাহ হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  চাঁদাবাজিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে কলাতলী ইউনিয়নে হামলা, ৩ জন হাসপাতালে ভর্তি ঈদগাঁওয়ে ‎বন্য হাতির আক্রমনে কৃষকের মৃত্যু মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাতকানিয়ায় বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার চন্দনাইশ বৈলতলীতে বলি খেলায় চ্যাম্পিয়ন প্রাইজমানি গ্রহণ করছেন ওসমান বলি চন্দনাইশ বরকলে শতবর্ষের বিশ্ব পুকুরের বলি খেলায় কানায় কানায় পরিপূর্ণ মাঠ চৌদ্দগ্রামে নববর্ষ উপলক্ষে আলকরা ইউপি’র চেয়ারম্যান প্রার্থীর পক্ষে গণসংযোগ ও মিষ্টান্ন বিতরণ

নবীনগরে ইব্রাহিমপুর মাদ্রাসায় ইভটিজিং প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫১৯ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলার ইব্রাহিমপুর সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (রঃ) ফাজিল মাদ্রাসার উদ‍্যোগে ইভটিজিং প্রতিরোধে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসার অধ‍্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি শাহ সুফি সৈয়দ ফয়েজী মোহাম্মদী আহাম্মদ উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ আবু মোছা, মাদ্রাসার গভর্নিং বডির সদস‍্য সাবেক ইউপি চেয়ারম্যান নোমান চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক মামুনুর রশীদ ভূঁইয়া, মোঃ শেখ সাদী প্রমুখ।

বক্তারা ইভটিজিং প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণে আলোচনা করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক আনোয়ার হোসাইন।

সভায় মাদ্রাসার শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও স্থানীয় গন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net