1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন ক্যাম্পেইন অব্যাহত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে মাদকের বিরুদ্ধে কথা বলায় শিক্ষকের উপর হামলা কর্ণফুলীতে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত  মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন   নবীনগর ভূমি অফিসে ঘুষের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকরা তালাবদ্ধ ঈদগাঁও জাহানারা ইসলাম বালিকা বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা, নবীন বরণ ও পুরস্কার বিতরণ  সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেফতার জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩৭৬ বোতল বিদেশি মদসহ এক যুবক গ্রেফতার  ‘ জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে’ : এড. তারিকুল 

শরণখোলায় করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন ক্যাম্পেইন অব্যাহত

মোঃ শাহীন হাওলাদার /স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৬০ বার

বাগেরহাট জেলার শরণখোলায় বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের সহযোগিতায় কোভিট-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ১৫ ই ফেব্রুয়ারি (মঙ্গলবার) ৪ নং সাউথখালী ইউনিয়নের সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ভ্যাকসিন রেজিস্ট্রেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপান্তরের জেলা কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন মিরু,ইউপি সদস্য জাহাঙ্গীর খলিফা,মোঃ জাকির হাওলাদার,৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য আলতাফ হোসেন পান্না,রূপান্তরের উপজেলা কর্মকর্তা মোঃ খলিলুর রহমান,সমাজ সেবক মোঃ আঃ জব্বার ও শেখ ওবায়দুল হক প্রমূখ।

করােনা অতিমারীতে ক্ষতিগ্রস্ত জনগােষ্ঠীর জন্য জরুরি পুনর্বাসন উদ্যোগ SCREAM প্রকল্পের আওতায় মাসব্যাপী শরণখোলা উপজেলায় এ ক্যাম্পেইন চলছে।ক্যাম্পেইনে টীকা রেজিষ্ট্রেশন বাদেও টীকা সনদ সরবরাহ,মাক্স ও লিফলেট বিতরণ করা হচ্ছে। সাধারণ মানুষ আগ্রহের সাথে এ কর্মসূচিতে অংশ গ্রহণ করছেন।

রূপান্তরের জেলা কর্মকর্তা আলমগীর হোসেন মিরু জানান, সুইজারল্যান্ড সরকারের সহায়তায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় খুলনা জেলা এবং বাগেরহাট জেলার শরণখোলা, মোংলা ও বাগেরহাট সদর উপজেলায় এ প্রোগ্রাম মাস ব্যাপি চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় শরনখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়,বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বাদখালী মাধ্যমিক বিদ্যালয় ও মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে আজ এ কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net