1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্মরণে নানা কর্মসূচি - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু

কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্মরণে নানা কর্মসূচি

আনোয়ার হোসাইন (তন্ময় আলমগীর), কিশোরগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ২৯১ বার

পুলিশ মেমোরিয়াল ডে-তে কিশোরগঞ্জে শোক, শ্রদ্ধা ও ভালোবাসায় কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণ করা হয়েছে। ‘দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগানকে প্রতিপাদ্য করে দিবসটি পালন করা হয়।

এ উপলক্ষে মঙ্গলবার (১ মার্চ) জেলা পুলিশ লাইন্সে আত্মোৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে নির্মিত বেদীতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া, র‌্যালি এবং আলোচনা সভা ছাড়াও আত্মোৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের সম্মাননা জানানো হয়েছে।

সকালে র‌্যালি শেষে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) আত্মোৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে নির্মিত বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণে অংশ নেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট কামরুল আহসান শাহজাহান, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ প্রমুখ।

এছাড়া পিবিআইসহ পুলিশের বিভিন্ন ইউনিট এবং প্রয়াত পুলিশ সদস্যদের পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় আত্মোৎসর্গকারী পুলিশ সদস্যদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে পুলিশ লাইন্স ড্রিল শেডে আলোচনা সভার আয়োজন করে জেলা পুলিশ।

পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। আলোচনা সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মোস্তাক সরকার।

পরে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী কিশোরগঞ্জ জেলার ৩৯ জন পুলিশ সদস্যের পরিবারের সদস্যদের সম্মাননা ক্রেস্ট ও জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net