1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দিনাজপুরে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উদ্ধোধন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

দিনাজপুরে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উদ্ধোধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ৩৮৮ বার

দিনাজপুরে বর্ণিল ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সোমবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর ঐতিহাসিক গোরে ই শহীদ ময়দানে ৫০ তম জাতীয় শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২২ উদ্ধোধন করলেন প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।

শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন, লেখাপড়ার পাশাপাশি সুস্থ মানষিকতা গড়ে তুলতে কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে এই আয়োজন। আমাদের লক্ষ্য একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক বিজ্ঞানমনস্ক ,সুস্থ-সবল জাতি গঠন। সে লক্ষ্যকে স্থির রেখে শেখ হাসিনার নেতৃত্বে সরকার কাজ করে যাচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা, কারীগরী শিক্ষা ক্রীড়া সমিতি উদ্যোগে দিনাজপুর শিক্ষাবোর্ডের আয়োজনে উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মাধ্যমিক ও উচচ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদ। ১১ টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন ।

জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয়, অলিম্পিক ও ক্রীড়া সমিতির পতাকা উত্তোলনের পর বেলুন উড়িয়ে উদ্বোধন ঘোষণা করেন। এর পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনোজ্ঞ ডিসপ্লে­প্রদর্শন করে।

৫০ তম জাতীয় শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার এবারের প্রতিপাদ্য ছিল সুস্থ দেহে সুন্দর মন-গড়ে তোলে ক্রীড়াঙ্গন। আগামীকাল দিনাজপুর স্টেডিয়ামসহ ৬টি ভেন্যুতে খেলাগুলো পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। ৮৩৪ জন প্রতিযোগী ৪টি অঞ্চলে বিভক্ত হয়ে ৮টি ইভেন্টে খেলবে। আগামী ১৯ মাচ সমাপনী ও পুরুস্কার বিতরণী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net