1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভোলায় বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে জেলা আওয়ামীলীগের আনন্দ র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে সাধারন শিক্ষার্থীদের সম্মানে উপজেলা শিবিরের ইফতার মাহফিল নোয়াখালীর বসুরহাট পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান  শ্রমিকদের শৃঙ্খলা ও অধিকার প্রতিষ্ঠায় শ্রমিক দল সব সময় সোচ্চার থাকবে: মীর হেলাল এমপি ঈদগাঁওয়ে ইজিবাইক চুরি চক্রের মূল রহস্য উদঘাটন, গ্রেপ্তার-২ ধর্ম আলো বৌদ্ধ বিহারে অষ্ট পরিষ্কার দান ও সংঘদান উৎসব সম্পন্ন  স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে ফেসবুক গ্রুপের ঈদ উপহার বিতরণ ব্যক্তিস্বার্থ ভুলে দেশ ও জনস্বার্থে এক সাথে কাজ করার আহ্বান: মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা  দেশের নাগরিকরা দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী এনায়েত বাজার ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী লায়ন মো.জিয়াউল হক সোহেল  রাজধানীতে নাঙ্গলকোটবাসীর মিলনমেলা: ঢাকায় ‘একখণ্ড নাঙ্গলকোট’ গড়ার প্রত্যয়

ভোলায় বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে জেলা আওয়ামীলীগের আনন্দ র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।

খলিল উদ্দিন ফরিদ।। ভোলা জেলা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৩১২ বার

আজ ১৭ ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ১০২তম জন্মদিন ও জাতীয় দিবস উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজনে দিবসটি পালন করেছে ভোলা জেলা আওয়ামীলীগ।

১৭ই মার্চ বৃহস্পতিবার সকাল ১০ঘটিকায় ভোলা জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে একটি আনন্দ র‍্যালী শহরে প্রদক্ষিণ করে ভোলা জেলা পরিষদ শেষ হয়।

এসময় জাতির জনকের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জেলা পরিষদের অডিটোরিয়াম অনুষ্ঠিত আলোচনাসভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার অনুষ্ঠানে বক্তব্য রাখেন,ভোলা জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোমিন টুলু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন,ভোলা জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব,জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ ইউনুস,পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক আলী নেওয়াজ পলাশ জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম,জেলা মহিলা লীগ সম্পাদিকা সাফিয়া খাতুন,বাপ্তা ইউনিয়নের চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা,জেলা তাতীলীগ এর সভাপতি মো.ফরমান হোসেন,জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ন আহবায়ক মুজাহিদুল ইসলাম তুহিন,জেলা ছাত্রলীগের সভাপতি রায়হান আহমেদ প্রমুখ।

ভোলা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলামের সঞ্চালনায় অন্যন্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন,পৌর আওয়ামীলীগের সভাপতি নাজিবুল্লাহ নাজু,সদর উপজেলা যুবলীগের আহবায়ক মনির মিয়াজী,কৃষক লীগ সভাপতি মো. মামুন,জেলা সেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক আবু সায়েম,আবিদুল আলম,মাহমুদুল হাসান ফাহাদ,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিমেল,সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি কুতুব সহ যুবলীগ,ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ ও শ্রমিকলীগ সহ জেলা অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net