ঢাকা   ০৫:৪১:৪২ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গাইবান্ধায় অসুস্থ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ৩৫১ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে অসুস্থ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। বৃহস্পতিবার (২৪ মার্চ) গাইবান্ধা সদর উপজেলার অসুস্থ বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি বাড়ি গিয়ে ফুলেল শুভেচ্ছা, আর্থিক সহায়তা ও মিষ্টির প্যাকেট প্রদান করেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান।

এ সময় সদর উপজেলার নির্বাহী অফিসার রাফিউল ইসলাম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সদর ইউনিট কমাণ্ডার আলী আকবর মিঞা, সাবেক ডেপুটি কমাণ্ডার খয়বর হোসেন, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সরকার দুদু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল হক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মো. অলিউর রহমান সদর উপজেলার ২৫ জন অসুস্থ বীর মুক্তিযোদ্ধার বাড়ি বাড়ি গিয়ে তাঁদের খোঁজ খবর নেন ও সম্মাননা প্রদান করেন। এসময় সদর উপজেলার ১২ জন অসচ্ছল মুক্তিযোদ্ধার নির্মাণাধীন বাড়িও পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি