1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে নর্থ পয়েন্ট ন্যাশনাল স্কুলের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে মাদকের বিরুদ্ধে কথা বলায় শিক্ষকের উপর হামলা কর্ণফুলীতে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত  মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন   নবীনগর ভূমি অফিসে ঘুষের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকরা তালাবদ্ধ ঈদগাঁও জাহানারা ইসলাম বালিকা বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা, নবীন বরণ ও পুরস্কার বিতরণ  সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেফতার জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩৭৬ বোতল বিদেশি মদসহ এক যুবক গ্রেফতার  ‘ জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে’ : এড. তারিকুল 

রাউজানে নর্থ পয়েন্ট ন্যাশনাল স্কুলের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৩২৪ বার

চট্টগ্রামের রাউজানে নর্থ পয়েন্ট ন্যাশনাল স্কুলের নতুন একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাউজানের সাংসদ এ.বি.এম ফজলে করিম চৌধুরী।২১ মার্চ সোমবার চট্টগ্রাম- রাঙামাটি মহাসড়কের পাশে প্রতিষ্ঠিত এই স্কুলের নতুন একাডেমিক ভবন ফিতা কেটে,বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে উদ্বোধন করেন তিনি।আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মনছুর আলম।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, রাউজান পৌর সভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন, উপজেলা আ.লীগের সহ সভাপতি কাজী মোহাম্মদ ইকবাল, যুগ্ম সম্পাদক আলহাজ্ব বশির উদ্দিন খান, পৌর কাউন্সিলর জানে আলম জনি, আলমগীর আলী, জসিম উদ্দিন চৌধুরী, শিক্ষানুরাগী ডাঃ দীপক সরকার।স্বাগত বক্তব্য রাখেন পৌর আ.লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী। উপস্থিত ছিলেন আ.লীগ নেতা মুছা আলম খান, পলাশ মজুমদার।এছাড়া জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক শিক্ষার্থী, ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net