1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরের বরামা ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষের(ভারপ্রাপ্ত) দায়িত্ব গ্রহণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে যোগ দিলেন ইউএনও মংচিংনু মারমা বিসিসিপি’র বিতর্ক প্রতিযোগিতায় চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাঙ্গুনিয়াকে হারিয়ে সেমিফাইনালে পতেঙ্গা প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ দেবিদ্বারে এলজিইডির ৬২ লাখ টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ ঈদগাঁওয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪ আসামীকে গ্রেফতার  দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকায় জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর কোর কমিটিতে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক – সাব্বির আহম্মেদ

শ্রীপুরের বরামা ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষের(ভারপ্রাপ্ত) দায়িত্ব গ্রহণ

শ্রীপুর (গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৫৩১ বার

নয়া দিগন্তের শ্রীপুর প্রতিনিধি মোঃ আবুল কালাম আজাদ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বরামা ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
আধুনিক ও ইসলামী শিক্ষা প্রসারের লক্ষ্যে ১৯৮১ সালে মাদরাসাটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন মাওলানা মোঃ আব্দুল মতিন। বেসরকারি চাকুরি বিধি অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি ২০২২ সালে তিনি অবসর গ্রহণ করেন। মাদরাসার শিক্ষক ও পরিচালনা পরিষদের সদস্যরা আলোচনা করে চাকুরি বিধি ও ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের পরিপত্র অনুসারে কর্মরত শিক্ষকদের মধ্যে সবচেয়ে সিনিয়র মোঃ আবুল কালাম আজাদ(সহকারী অধ্যাপক)কে বরামা ইসলামিয়া ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করেন।

পরিচিতঃ
মোঃ আবুল কালাম আজাদ ১৯৭৮ সালের ১জানুয়ারি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের বিন্দুবাড়ী(জিওসি)গ্ৰামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।পিতা মরহুম মোঃ নূরুল ইসলাম মোল্লা,মাতা মরহুমা মোছাঃ আমেনা খাতুন। ৫ভাই,৪বোনের মধ্যে তিনি অষ্টম।
১৯৮৬ সালে বিন্দুবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি, ১৯৯২ সালে ভাংনাহাটী রহমানিয়া কামিল মাদ্রাসা থেকে দাখিল এবং ১৯৯৪ সালে আলিম পাশ করেন।১৯৯৭ সালে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে বিএ অনার্স এবং ১৯৯৮ সালে একই বিভাগ থেকে এমএ ডিগ্রি অর্জন করেন।২০০১ সালে শ্রীপুর উপজেলার বরামা ইসলামিয়া ফাজিল মাদরাসায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক হিসেবে যোগ দেন।২০১৩ সালে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন। একাধিকবার শ্রেষ্ঠ শিক্ষকের স্বীকৃতিও লাভ করেন।০৫ মার্চ ২০২২ সালে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net