1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড মাগুরার শ্রীপুরে আধিপত্যেকে কেন্দ্র করে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট!  আহত -৫ মানুষ মেরে পালাচ্ছিলো প্রাইভেটকার : ধাওয়া দিয়ে হাটহাজারীতে আটকালো জনগন নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ২৬৮ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য তদারকি ও অবৈধভাবে পণ্য মজুতদারি প্রতিরোধ ও বাজারমূল্য স্বাভাবিক রাখার উদ্দেশ্যে বুধবার (৯ মার্চ) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চৌদ্দগ্রাম বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মনজুরুল হক।

অতিরিক্ত দাম রাখা, ক্রয় রশিদ সংরক্ষণ না করা ও পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এবং পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এর বিভিন্ন ধারায় চৌদ্দগ্রাম বাজারের ইব্রাহিম স্টোর, সাহা এন্ড সন্স, চৌদ্দগ্রাম বাণিজ্য বিতান, সোহেল ট্রেডার্স, পরিচয় ট্রেডার্স, ফাহিম ট্রেডার্স ও সহিদুল ইসলাম ট্রেডার্সকে এ অর্থদন্ড করা হয়। এ সময় অতিরিক্ত মূল্য না রাখা ও মজুতদারির বিষয়ে সকল ব্যবসায়ীকে কঠোরভাবে সতর্ক করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মনজুরুল হক বলেন, ‘বাজারের গুদামগুলোতে সয়াবিন তেল ও অন্যান্য খাদ্যপণ্য পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে। সুতরাং কেউ বাজারে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য তদারকি বিষয়ে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net