1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই, ৩০ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তালাবদ্ধ কাণ্ডে নড়েচড়ে প্রশাসন, নবীনগরে নায়েব স্ট্যান্ড রিলিজ এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা রামগড়ে প্রতিষ্ঠার চার বছরের মাথায় স্কুল পুড়ে ছাই সাতকানিয়ার এওচিয়া ছনখোলায় পাহাড় কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, ৪টি স্ক্যাভেটর বিকল খুটাখালীতে রাস্তা পারাপারে মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত নোয়াখালীর কোম্পানীগঞ্জে বৈদ্যুতিক শকে এক যুবক নিহত দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসিম উদ্দীন আহমেদ এমপি দুই কিডনি বিকল— সাতকানিয়ার যুবক কায়েমের বাঁচার আকুতি, প্রয়োজন জরুরি সহায়তা ঈদগাঁওয়ে গরু বাজারের পাশেই ছাগল বাজারের স্থান নির্ধারন করেছেন প্রশাসন

চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই, ৩০ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ২৯৫ বার

কুমিল্লার চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়নের জুগিরখিল গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ৪টি বসতঘর পুড়ে যায়। সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, বুধবার (২ মার্চ) সকাল আটটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এ সময় জুগিরখিল গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে আলমগীর, মৃত বাচ্চু মিয়ার ছেলে আব্দুল আউয়াল ও আব্দুস সোবহান এবং মৃত আরব আলীর ছেলে আমির হোসেন এর ৪টি বসতঘর, ৪টি রান্নাঘর, ওই বসতঘরগুলোতে থাকা নগদ প্রায় ৮ লাখ টাকা, সাড়ে ৮ ভরি স্বর্ণালঙ্কার, সকল আসবাবপত্র, খাদ্য সামগ্রী এবং দলিল-দস্তাবেজসহ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভয়াবহ এ অগ্নিকান্ডের ঘটনায় চারটি পরিবার একেবারেই নিঃস্ব হয়ে গেছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে। খবর শুনে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। তদন্তের পর বিস্তারিত বলা যাবে’।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মনজুরুল হক বলেন, ‘অগ্নিকান্ডের খবর পেয়েছি। স্থানীয় চেয়ারম্যান এর সাথে আলোচনা করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জরুরি খাদ্য সহায়তাসহ সার্বিক সহযোগিতা করা হবে’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net