1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নকলায় উরফা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল হক হীরা ও আওয়ামীলীগের কতিপয় নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ

নকলায় উরফা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল হক হীরা ও আওয়ামীলীগের কতিপয় নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৪৫২ বার

শেরপুরের নকলা উপজেলার ৩নং উরফা ইউনিয়নের চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভূট্টো মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করেছেন। উরফা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে চেয়ারম্যান নূরে আলম ভূট্টো বলেন, তার এলাকায় অভিযোগ পেয়ে গ্রাম পুলিশদের নিয়ে রুবেল নামে এক চুরকে ধরে এনে নকলা থানা পুলিশের নিকট হস্তান্তর করেন। পরদিন জামিনে মুক্ত করে আওয়ামীলীগ নেতারা। পরে ইউনিয়ন আওয়ামীলীগ দলীয় ব্যানারে সংবাদ সম্মেলন করে । বর্তমান চেয়ারম্যান এর বিরুদ্ধে আওয়ামীলীগ নেতাদের নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করে। এর প্রতিবাদে পালটা সংবাদ সম্মেলন করেছে নূরে আলম তালুকদার ভূট্টো। নূরে আলম তালুকদার ভূট্টো সংবাদ সম্মেলনে বলেন, আমি কোন নেতাকে নির্যাতন করেনি,চুরকে ধরে থানায় দেওয়া হয়েছে। আমার বিরুদ্ধে মানহানীকর উক্তি করে এবং সামাজিক ভাবে আমার পরিবারকে হেয় করে প্রচার করার কারণে আমি সংবাদ সম্মেলনে সংশ্লিষ্টদের নিকট সঠিক বিচার দাবী করি। এ ঘটনায় সংবাদ কর্মীদের মাধ্যমে অভিযোগ দিয়ে এলাকাবাসী রাজনৈতিক নেতা ,প্রশাসন এবং এমপির কাছে বিচার দাবী করেছেন চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভূট্টো। সংবাদ সম্মেলনে সংবাদকর্মী ,ইউপি চেয়ারম্যান , গণ্যমান্য ব্যাক্তি বর্গ, পরিষদের সকল সদস্য,গ্রামবাসী ও বিভিন্ন বিশিষ্ট্য জনেরা উপস্থিত ছিলেন ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net