1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবাগত ডাক্তারদের সংবর্ধনা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে মাদকের বিরুদ্ধে কথা বলায় শিক্ষকের উপর হামলা কর্ণফুলীতে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত  মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন   নবীনগর ভূমি অফিসে ঘুষের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকরা তালাবদ্ধ ঈদগাঁও জাহানারা ইসলাম বালিকা বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা, নবীন বরণ ও পুরস্কার বিতরণ  সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেফতার জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩৭৬ বোতল বিদেশি মদসহ এক যুবক গ্রেফতার  ‘ জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে’ : এড. তারিকুল 

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবাগত ডাক্তারদের সংবর্ধনা

মোঃ শাহীন হাওলাদার / স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ২৭০ বার

বাগেরহাট জেলা শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে হাসপাতালে নতুন যোগদানকৃত ৮জন চিকিৎসককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। নবাগত চিকিৎসকদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাডঃ আমিরুল আলম মিলন।

অনুষ্ঠানে নবাগত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ প্রিয় গোপাল বিশ্বাসের সভাপতিত্বে,বিশেষ অতিথি ছিলেন শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন আকন শান্ত, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর আলী,শরণথোলা থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান,জেলা আওয়ামীলীগের সদস্য এম সাইফুল ইসলাম খোকন,মোড়েলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক এমদাদ,শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিলন, ডাকসুর সাবেক সদস্য ও আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুল হক গোলাম হায়দার,শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফয়সাল আহম্মেদ।এসময় প্রশাসন,রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিকসহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক,নার্স,কর্মকর্তা কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন যাবত চিকিৎসক সংকট থাকায় দায়িত্বপ্রাপ্ত অনন্য চিকিৎসকরা অতিরিক্ত দায়িত্ব পালন করেছিলেন। অবশেষে মাননীয় সংসদ সদস্য আমিরুল আলম মিলন এমপি এর ঐকান্তিক প্রচেষ্টায় একই সাথে ৮ জন চিকিৎসক যোগদান করেন। ফলে শরণখোলা হাসপাতালে জনসাধারণ ও রোগী দেখার বাড়তি চাপ কমে গেল, স্বাস্থ্যসেবায় আর এক ধাপ এগিয়ে গেল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net