1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেরপুরে ডাকাতির তেল কেনায় জাপা নেতা গ্রেপ্তার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ

শেরপুরে ডাকাতির তেল কেনায় জাপা নেতা গ্রেপ্তার

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৪২৭ বার

শেরপুরের নকলায় ৬০ ড্রাম চোরাই সয়াবিন তেল কেনার অভিযোগে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ওয়ালি উল্লাহকে নকলা থানা পুলিশের সহায়তায় গ্রেপ্তার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তার হেফাজতে থাকা সয়াবিন তেলসহ ২০টি ড্রাম ও খালি অবস্থায় ৪০টি ড্রাম জব্দ করে গোয়েন্দা পুলিশ। বুধবার রাতে পৌর শহরের উত্তরবাজার এলাকায় উমামা তেলের মিল থেকে গ্রেপ্তার করা হয় তাকে। ওয়ালি উল্লাহ নকলা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক। মামলার তদন্তকারী কর্মকর্তা নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, ৯ জানুয়ারি রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মিরাপুর গ্রামের গোলাপ মিয়ার ছেলে মশিউর রহমান নারায়নগঞ্জের রুপগঞ্জের মোরাপাড়ার গঙ্গানগরের গেøাবাল ইডিবেল অয়েল মিল থেকে ৬০ ড্রাম সয়াবিন তেল কেনেন।

এসব তেলের ড্রাম ট্রাকযোগে (ঢাকা মেটো ট-২৪-০৬১৪) কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হলে নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা এলাকায় পৌছালে সাদা মাইক্রোবাস নিয়ে একদল ডাকাত র‌্যাব পরিচয়ে ও র‌্যাবের কটি পরিহিত সিগন্যাল লাইট দিয়ে ট্রাকটির গতি রোধ করে। পরে ট্রাকচালক ও হেলপারকে ডাকাত দলটি তাদের হেফাজতে নিয়ে নেয়। তারা শেরপুরের নকলায় এসে উমামা ওয়েল মিলের মালিক ওয়ালি উল্লাহর কাছে এসব তেলের ড্রাম বিক্রি করে দেয়। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় খালি ট্রাকটি এবং চালক ও হেলপারকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়। এ ঘটনায় তেলের মালিক মশিউর রহমান ১১ ফেব্রæয়ারি নরসিংদীর শিবপুর থানায় মামলা দায়ের করলে ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের তথ্যসূত্রে ডাকাতি হওয়া তেল ক্রয় করার অভিযোগে ওয়ালি উল্লাহকে গ্রেপ্তার করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net