1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রবাসী বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশন’র উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর 

প্রবাসী বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশন’র উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ

মুহা. ফখরুদ্দীন ইমন. চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ২৪৮ বার

আসন্ন রমজান উপলক্ষে সামজিক সংগঠন ‘প্রবাসী বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশন’ এর উদ্যোগে চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া, জগন্নাথদীঘি ও কনকাপৈত ইউনিয়নের ৪২টি গ্রামের হতদরিদ্র ২৬০ পরিবারের মাঝে উপহার হিসেবে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার ৩০ মার্চ) সকালে চিওড়া উচ্চ বিদ্যালয় মাঠে উপহার সামগ্রী বিতরণের উদ্বোধন করেন চিওড়া ইউনিয়ন প্রবাসী বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আবদুল বারেক মজুমদার ওয়াসিম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ রুবেল, মানবাধিকার সম্পাদক ইব্রাহিম ভূঁইয়া রাসেল, তামজিদ মজুমদার, কায়সার হোসেন খোকন, ইলিয়াস হোসেন, সহ-প্রচার সম্পাদক তোফাজ্জাল হোসেন রাফু, সিনিয়র সদস্য একেএম মুরাদ, নিজাম উদ্দিন, সদস্য সম্রাট হোসেন সৈকত, আব্দুর রহিম হৃদয়, মো: জাহিদ, সাকিব হোসেন, মো: মনির, মো: আতিক, সাইফুল ইসলাম সাগর, মো: সাব্বির, সাব্বির আহম্মেদ, আবির মজুমদার, জুবায়ের রাফি, মো: রকি, মো: জিকু, কাজী জিসান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসী বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ২০২১-২০২২ অর্থবছরের পরিকল্পনার অংশ হিসেবে সমাজের গরীব ও অসহায় মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি নেয়া হয়েছে। আজকে দ্বিতীয় কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এ সময় তারা ভবিষ্যতে গরীব ও অসহায় মানুষের কল্যাণে আরও কাজ করার ঘোষণা দেন। পরে দুইটি পিকআপ গাড়ী ভর্তি করে উপহার সামগ্রী হতদরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেন সংগঠনের সদস্যরা।

উপহার সামগ্রী বিতরণ করায় সন্তোষ প্রকাশ করে ‘প্রবাসী বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশন’ কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন উপকারভোগী হতদরিদ্র সাধারণ মানুষ।

এদিকে চিওড়া ইউনিয়ন প্রবাসী বন্ধু মানবকল্যাণ ফাউন্ডশনের এ মহতি উদ্যোগের সাথে যারা একাত্ত¡তা পোষন করে আর্থিক সহযোগিতা করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ফাউন্ডেশনের সভাপতি মো: মাঈন উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক কাজী আবদুল খালেক হিরো ও সাংগঠনিক সম্পাদক আরাফাত আবদুল্লাহ কাউসার মাইকেলসহ সংগঠনের সদস্যরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net