1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে পৃথক অভিযানে ইয়াবাসহ ৪ আসামী গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড মাগুরার শ্রীপুরে আধিপত্যেকে কেন্দ্র করে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট!  আহত -৫ মানুষ মেরে পালাচ্ছিলো প্রাইভেটকার : ধাওয়া দিয়ে হাটহাজারীতে আটকালো জনগন নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

বাঁশখালীতে পৃথক অভিযানে ইয়াবাসহ ৪ আসামী গ্রেফতার

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রামঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৩৫১ বার

বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ বছর সশ্রম সাজা পরোয়ানাভুক্ত, ৩ হাজার পিচ ইয়াবা ট‍্যাবলেটসহ এবং নিয়মিত মামলায় মোট ৪ জন আসামী গ্রেফতার করেছে পুলিশের একটি আভিযানিক টিম।

মঙ্গলবার (২২ মার্চ) বিকেল সাড়ে ৪ টায় উপজেলার পুঁইছড়ি ইউপিস্থ বাঁশখালী-পেকুয়া প্রধান সড়কের ফুটখালী ব্রীজের দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৩ হাজার পিস ইয়াবাসহ আক্তার পাখি (৩১) হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী পাখি আক্তার বান্দরবান জেলার আলীকদম থানাধিন ২ নম্বর ওয়ার্ড সাবের মিয়া পাড়ার জাহাঙ্গির আলমের স্ত্রী।

অপর দিকে পৃথক অভিযানে ৫ বছর সাজা পরোয়ানাভূক্ত আসামী বাঁশখালী উপজেলার সাধনপুর ইউপির পশ্চিম বৈলগাঁও আহমদ নবীর পুত্র মো. তৌহিদ, পরোয়ানা ভুক্ত আসামী শেখেরখীল ইউপির ৮ নম্বর ওয়ার্ড এলাকার আজিজ আহমদের পুত্র জসিম উদ্দিন, নিয়মত মামলার আসামী সরল ইউপির রশিদ আহমদের পুত্র নাছিরকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বাঁশখালীতে মাদকের বিরোদ্ধে পুলিশের তৎফরতা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net