1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় হরিণের মাংসসহ আটক ১ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় দুই নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ লাকসামের সেরা কন্যা শিশু অক্ষরা সাহা, নৃত্যে পর্যায়ে প্রথম স্থান অর্জন  ভালোবাসা থেকেই সাফল্য অর্জন শিশু নাইফা সাইয়ারা লাকসামে চিত্র অংকনে প্রথম স্থান অর্জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত  নকলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত নকলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত সেবার মান উন্নয়ন ও সচ্চতায় এগিয়ে যাচ্ছে নোয়াখালী পাসপোর্ট অফিস ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী? সৌদি আরবের বিমান বোমা হামলায় কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ মৃত্যু

শরণখোলায় হরিণের মাংসসহ আটক ১

মোঃ শাহীন হাওলাদার / স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৩২২ বার

বাগেরহাট জেলার শরণখোলায় বুধবার (৩০ মার্চ) দুপুরে বনরক্ষীদের হাতে হরিণের মাংসসহ একজন পাচারকারী আটক হয়েছে। এ সময় একটি মোটর সাইকেল জব্দ করা হয়েছে । আটককৃতকে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।

বনবিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের স্মার্ট টিমের বনরক্ষীরা বুধবার বেলা দেড়টার দিকে উপজেলার মঠেরপাড় (নলবুনিয়া) বটতলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ওৎপেতে থাকে বনরক্ষীরা। এসময় উপজেলা সদর রায়েন্দা বাজার থেকে মোরেলগঞ্জগামী একটি মোটর সাইকেলকে থামায়।

মোটর সাইকেলের সাথে বাধা একটি ব্যাগ জব্দ করে তাতে ৪ কেজি হরিণের মাংস পাওয়া যায়। বনরক্ষীরা হরিণের মাংস বহনের দায়ে মোটর সাইকেল চালক জুবায়ের হোসেন (৩০) কে আটক করে শরণখোলা রেঞ্জ সদরে নিয়ে যায়। আটক জুবায়ের আরএফএল কোম্পানির শরণখোলা ও মোড়েলগঞ্জের এসআর হিসেবে দীর্ঘদিন যাবত কাজ করে। সে খুলনার পাইকগাছার নাসিরপুর গ্রামের মৃত মনিরুজ্জামানের পুত্র।

পূর্ব সুন্দরবনের শরণখোলা ষ্টেশন কর্মকর্তা ফরেষ্টার আসাদুজ্জামান জানান, ধৃত জুবায়ের একজন হরিণ শিকারী ও মাংস বিক্রেতা। মোটরসাইকেলসহ হরিণের মাংস আটকের ঘটনায় একটি বন মামলা রেকর্ড করা হয়েছে এবং ধৃত ব্যক্তিকে বুধবার বিকেলে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে বলে ঐ ষ্টেশন কর্মকর্তা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net