1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সরকারী মুজিব কলেজ ছাত্রী প্রিয়তা'র হত্যাকারীকে গ্রেফতার করেছে পুলিশ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কবিরহাটে ৬০ পিস ইয়াবা উদ্ধার : ১৪ বছরের কিশোর আটক  ঈদগাঁওয়ে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন প্রকল্পের স্থান পরিদর্শন করলেন এমপি কাজল ঈদগাঁওয়ে কমিটি গঠনের জের, ঘোষিত কমিটির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ  সংরক্ষিত নারী আসনে কুমিল্লায় বিএনপিতে আলোচনায় নাঈমা খন্দকার মাগুরার শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ, সাংবাদিককে মারধর করলো পুলিশ মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে মাদকের বিরুদ্ধে কথা বলায় শিক্ষকের উপর হামলা কর্ণফুলীতে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত  মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন   নবীনগর ভূমি অফিসে ঘুষের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকরা তালাবদ্ধ

সরকারী মুজিব কলেজ ছাত্রী প্রিয়তা’র হত্যাকারীকে গ্রেফতার করেছে পুলিশ

শাহাদাত হোসেন রাসেল নোয়াখালী প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৩২৮ বার

নোয়াখালীর কোম্পানীগঞ্জের সরকারী মুজিব কলেজ ছাত্রী ও শিক্ষানবিশ নার্স শাহনাজ পারভীন প্রিয়তা (২২) হত্যার ঘটনায় প্রধান আসামী মোঃ রুবেল (২৮) কে আটক করেছে পুলিশ।

নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যৌতি খীসা এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এর আগে,শুক্রবার (৪ মার্চ) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুবর্ণচর উপজেলার চর রশিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রুবেল কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৭নং ওয়ার্ডের মুকবুল আহাম্মদের পালিত পুত্র। পেশায় সে ব্যাটারী চালিত অটোরিকশা চালক।

পুলিশসূত্রে জানা যায়, ভুক্তভোগী প্রিয়তার উপর হত্যাকারী রুবেল’র দীর্ঘদিন থেকে
লৌলুপ এবং অসৎ নজর ছিল। ঘটনার দিন রাতে ভূক্তভোগী নিজের কর্মস্থল (প্রাইভেট ক্লিনিক কোম্পানীগঞ্জ মর্ডান হসপিটাল) থেকে নানার বাড়ী বসুরহাট পৌরসভার ৭নং ওয়ার্ডে রুবেলের রিকশায় করে যাচ্ছিল। এসময় রুবেল তাকে ঘটনাস্থল এলাকায় একা পেয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে এবং হত্যা করে পালিয়ে যায়।

শুক্রবার ভোরে তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ সুবর্ণচর উপজেলার চর রশিদ এলাকা থেকে তাকে আটক করে। গ্রেফতারের সময় তার কাছ থেকে নিহত প্রিয়তার ব্যবহৃত মোবাইল ও সিম উদ্ধার করা হয়।
এবং সে স্বীকার করে যে শাহনাজ পারভীন প্রিয়তাকে সে হত্যা করেছে এবং হত্যার পূর্বে একাধিকবার ধর্ষণ করেছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি (সোমবার) সকালে খেলার মাঠে বসুরহাট পৌরসভা ০৭ নং ওয়ার্ডের কিছু ছেলে ক্রিকেট খেলার জন্য গেলে শাহনাজ পারভীন প্রিয়তার মৃতদেহ দেখতে পায় এবং তাৎক্ষণিক ফেসবুক লাইভ এর মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দুপুর পৌনে ১টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৭ নং ওয়ার্ডের ইয়াছিন মোল্লার বাড়ির পেছনের ধানক্ষেত থেকে শাহনাজ পারভীন প্রিয়তার মরদেহ উদ্ধার করে।

এর আগে এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে কয়েক জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এ মামলায় মমিনুল হক প্রকাশ ফারুক (৩০) নামের একজনকে গ্রেপ্তার করে।

নিহত শাহনাজ পারভীন প্রিয়তা নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ভূঁঞারহাট বাজার এলাকার নুরনবীর মেয়ে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net