1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় জুয়েল লাইব্রেরি এন্ড কম্পিউটার ট্রেনিং সেন্টারের উদ্দ্যোগে ঈদ সামগ্রী বিতরন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী ! সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা কোম্পানীগঞ্জে সৌদি আরব থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ  সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ২৬৮ রোগী স্বনির্ভর দেশ গড়ায় বিরোধ থাকতে পারে না: সংসদে প্রধানমন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ সংসদের স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু মোশাররফ হোসেনের সভাপতিত্বে শুরু হলো সংসদ অধিবেশন সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে সংসদ ভবনে প্রধানমন্ত্রী জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

মাগুরায় জুয়েল লাইব্রেরি এন্ড কম্পিউটার ট্রেনিং সেন্টারের উদ্দ্যোগে ঈদ সামগ্রী বিতরন

মোঃসাইফুল্লাহ;
  • আপডেট টাইম : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ৩০৩ বার

মাগুরার শ্রীপুরে জুয়েল লাইব্রেরি এন্ড কম্পিউটার ট্রেনিং সেন্টারের উদ্যোগে অসহায়, দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।
২৯ এপ্রিল শুক্রবার বেলা ১১ টার দিকে শ্রীপুর হাফিজিয়া মাদ্রাসা ও মদনপুর জামে মসজিদ প্রাঙ্গনে প্রায় অর্ধশত পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরন করা হয়।

বিতরন অনুষ্ঠানের উদ্ভোধন করেন বীর মুক্তিযোদ্ধা ও শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মিয়া আব্দুল মোত্তালেব হোসেন।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মদনপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি মোঃ গোলাম নবী শিকদার, অডিটর মিয়া সৈকত হোসেন মদনপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক হাফেজ মোঃ মনোয়ার হোসেন।

এ সময় শ্রীপুর জুয়েল লাইব্রেরী ও শ্রীপুর কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক সাংবাদিক মোঃ জুয়েল রানাসহ আগত অতিথিগণ এলাকার বিভিন্ন স্থান থেকে আসা অসহায়, গরীব ও হতদরিদ্রের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন।

সাংবাদিক জুয়েল রানা জানান, প্রতি বছরের ন্যায় এবার ও এলাকার অর্ধশতাধিক গরিব ও অসহায় পরিবারের মাঝে ঈদের বাজার সামগ্রী সেমাই, চিনি, সাবান, গুড়া দুধ, কিচমিচসহ বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্যসহ প্রতিবারের জন্য একটি প্যাকেজ ঈদের বাজার সামগ্রী বিতরন করেছি। আগামীতে আল্লাহ জীবিত রাখলে আমি এসব পরিবারের পাশে দাড়াবো ইনশাআল্লাহ ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net