ঢাকা   ০৩:৪৮:৩৮ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাণীশংকৈলে জরিমানার টাকা নিজের অ্যাকাউন্টে, পুলিশ সার্জেন্ট প্রত্যাহার !

ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ৩৩০ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর অপরাধে চালকদের জরিমানার টাকা নিজের মোবাইল ব্যাংকিং নম্বরে নিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের পুলিশ সার্জেন্ট পিযুশের বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই কর্মকর্তাকে প্রত্যাহার (ক্লোজড) করে ঠাকুরগাঁও পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

গত ১৪ এপ্রিল রাতে ২০ জন ভুক্তভোগী রাণীশংকৈল সার্কেলের সহকারী পুলিশ সুপারের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। এর পরিপ্রেক্ষিতেই পুলিশ সার্জেন্ট পিযুশকে প্রত্যাহার করা হয়েছে বলে সোমবার (১৮এপ্রিল) জানিয়েছেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

ভুক্তভোগীদের অভিযোগ, উপজেলায় গত এক মাস ধরে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার না করাসহ বিভিন্ন অপরাধে নিয়মিত জরিমানা করে আসছেন সার্জেন্ট পিযুশ। কিন্তু সেই জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে তিনি মোবাইল ব্যাংকিং সেবা ‘উপায়’-এর এক জন এজেন্টের মাধ্যমে নিজের ব্যক্তিগত মোবাইল নম্বরে জমা করে নিচ্ছেন।

রাণীশংকৈল সার্কেলের সহকারী পুলিশ সুপার তোফাজ্জল হোসেন বলেন, এ বিষয়ে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, রাণীসংকৈলের সার্কেল এসপি বিষয়টি তদন্ত করছেন। আমরা জেলায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালনার বিষয়টি নিশ্চিত করার জন্য অভিযান চালাচ্ছি। কিন্তু তিনি এই উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করেছেন। তাই তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তদন্তসাপেক্ষে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বক্তব্য জানতে ট্রাফিক সার্জেন্ট পিযুশের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও সাড়া পাওয়া যায়নি। যে এজেন্টের মাধ্যমে তিনি নিজের মোবাইল অ্যাকাউন্টে টাকা জমা করতেন, সেই এজেন্ট বলেছেন, তিনি ট্রাফিক সার্জেন্টের নির্দেশেই তার মোবাইলে টাকা জমা করতেন। তবে এজেন্ট নাম প্রকাশ করতে রাজি হননি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি