1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে মুসলিম এইড ইউকের রমাদান প্যাকেজ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ

লালমনিরহাটে মুসলিম এইড ইউকের রমাদান প্যাকেজ বিতরণ

লাভলু শেখ, লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ৩৩৯ বার

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় রোববার ৩ এপ্রিল ২০২২ ইং দুপুর ২ ঘটিকার সময় ১০০টি দরিদ্র,অসহায়, সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে রমাদান প্যাকেজ বিতরণ উদ্যোগ গ্রহণ করেছে স্থানীয় বেসরকারি সংস্থা প্রফিট ফাউন্ডেশন।

মুসলিম এইড ইউকের অর্থায়নে পবিত্র মাহে রমজানে দরিদ্র অসহায় পরিবারের মাঝে রমাদান প্যাকেজ ৪৫.৫ কেজি করে প্রতিটি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে । খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- চাল ২০ কেজি,আলু ৫ কেজি, ভোজ্যতেল সোয়াবিন ২কেজি, মসুরের ডাল ২কেজি,পেঁয়াজ ২ কেজি, লবন ১কেজি,খেজুর২ কেজি, মুড়ি ২ কেজি, ছোলা ২ কেজি, চিড়া ২কেজি, সেমাই ২ প্যাক, নোডুলস ২প্যাক, চিনি কেজি ১ প্যাকেট, গুঁড়ো দুধ হাফ কেজি।

কালীগঞ্জ উপজেলার দলগ্রাম দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ সহকারী কমিশনার ( ভূমি) ইসরাত জাহান ছনি সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মোঃ আব্দুল মান্নান, দলগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, মুসলিম এইড ইউকের কো-অডিনেটর খন্দকার আব্দুল কাদের রাজু, পিএফ এর নির্বাহী পরিচালক মোঃ নুরুজ্জামান আহমেদ, মুসলিম এইড ইউকের সিনিয়র অফিসার মোঃ শাহ অলিউল্লাহ ও দলগ্রাম দাখিল মাদ্রাসার সুপার, মোঃ নুরুল ইসলাম প্রমুখ।

রমাদান ফুট প্যাকেজ পেয়ে উপকারভোগীরা খুশি এবং রমজান ভালোভাবে দিতে পারবেন বলে অনেকেই আত্মপ্রকাশ করেন এবং আরো বলেন যে, দাতাসংস্থা মুসলিম এইড ইউকে আমাদেরকে রামাদান মাসে ইফতারের জন্য কিছু খাদ্য সামগ্রী আমাদের হাতে তুলে দিয়েছে সেই সংস্থাকে ভালো রাখুক ও দোয়া করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net