1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঢাকাস্থ রংপুর ছাত্র ফোরামের নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত! - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী ! সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা কোম্পানীগঞ্জে সৌদি আরব থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ  সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ২৬৮ রোগী স্বনির্ভর দেশ গড়ায় বিরোধ থাকতে পারে না: সংসদে প্রধানমন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ সংসদের স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু মোশাররফ হোসেনের সভাপতিত্বে শুরু হলো সংসদ অধিবেশন সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে সংসদ ভবনে প্রধানমন্ত্রী জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ঢাকাস্থ রংপুর ছাত্র ফোরামের নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত!

মু.নাজমুল হাসান রংপুর মিঠাপুকুর প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ২৭৩ বার

ঢাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত রংপুরের ছাত্রদের নিয়ে ঢাকাস্থ রংপুর ছাত্র ফোরামের উদ্যোগে রাজধানীর মহাখালীর ফুড ভ্যালু জংশন (চাইনিজ রেস্টুরেন্ট) এ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

“আইসো মিলি ঐতিহ্যের টানে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ২২ এপ্রিল (শুক্রবার) বিকাল ৫ টায় এ মিলনমেলার আয়োজন করে “ঢাকাস্থ রংপুর ছাত্র ফোরাম”।

মিলন মেলা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ঢাকাস্থ রংপুর ছাত্র ফোরামের সভাপতি মীর মেহেদি হাসান মাসুদ, সেক্রেটারি বেলায়েত হোসেনের সঞ্চালনায় কমিটি গঠন ও ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আনোয়ারুল ইসলাম রাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ছাত্র ফোরামের স্থায়ী পরিষদ সদস্য জনাব আল আমিন হাসান, স্থায়ী পরিষদ সদস্য ও গার্ডিয়ান গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইমরুল কায়েস পরাগ, ছাত্র ফোরামের অন্যতম উপদেষ্টা আবু জায়েদ আনসারী, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব ওয়ালিউর রহমান ও ছাত্র ফোরামের সাবেক সভাপতি আব্দুল মাবুদ প্রমুখ।

ফোরামের প্রধান নির্বাচন কমিশনার জনাব আল-আমিন হাসান ২০২২ সালের বাকি সময়ের জন্য মুহাম্মদ তানভীর হাসান কে সভাপতি ও জনাব মোঃ মতিউর রহমান মাহিনকে সেক্রেটারি, ও ফরহাদ হোসেন প্রচার সম্পাদক, শফিউল ইসলাম শিহাব সাংগঠনিক সম্পাদক, ডিএম ইমরান অর্থ সম্পাদকসহ ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। এবং আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net