1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজবাড়ীর মহাসড়কে ট্রাক-প্রাইভেটকারে সংঘর্ষ, নিহত ১ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে শিক্ষার্থীকে অপহরণের হুমকির অভিযোগ, থানায় অভিযোগের পরও সুবিচার না পাওয়ার দাবি মাগুরার শ্রীপুরে ক্রীড়া সামগ্রী-কৃষি উপকরণ- গাছ ও আর্থিক সহায়তা প্রদান সিসিটিভির নজরদারিতে কেরানীহাট, নিরাপদ নগর গড়ার প্রত্যয় এমপি শাহজাহান চৌধুরীর ঈদগাঁওয়ে গৃহবধুর মরদেহ উদ্ধার ঈদগাঁওয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন নীতিমালা ভঙ্গ করে দাখিল পাস ব্যক্তিকে সভাপতি করতে চান, সাংবাদিককে বিএনপি নেতার হুমকি চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ

রাজবাড়ীর মহাসড়কে ট্রাক-প্রাইভেটকারে সংঘর্ষ, নিহত ১

নেহাল আহমেদ।রাজবাড়ী
  • আপডেট টাইম : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ৪৭৯ বার

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ীর পাংশা উপজেলায় ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে মাহবুবুর রহমান নামে একজন মারা গেছেন। স্থানীয়রা জানায়
মাহবুবুর রহমান প্রাইভেটকারটি চালাচ্ছিলেন। নিহত মাহবুব সিরাজগঞ্জ সদর উপজেলার আমলাপাড়া এলাকার আবুল কালামের ছেলে।
শনিবার (৩০ এপ্রিল) সকাল ৭ টার দিকে পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের আমতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, আমতলী এলাকায় কুষ্টিয়াগামী ট্রাক ও রাজবাড়ীমুখী প্রাইভেটকারে সংঘর্ষের পর দুটি যানই ছিটকে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন প্রাইভেটকারের চালক মাহবুবুর রহমান। প্রাইভেটকারটিতে আর কোনো যাত্রী ছিল না। ঘটনার পর থেকে ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছেন।
গান্ধীমারা হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী জানান, পুলিশ ট্রাকটিকে আটক করেছে। নিহতের স্বজনদের কাছে বার্তা পাঠানো হয়েছে। তারা এলে লাশ হস্তান্তর করা হবে। আইনগত পদক্ষেপের বিষয়টি প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net