1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাকসাম পৌরসভায় বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

লাকসাম পৌরসভায় বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ- মোঃ আনোয়ারুল আজিম
  • আপডেট টাইম : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ৩৪৯ বার

তথ্যপ্রযুক্তি নির্ভর দক্ষ মানবসম্পদ সৃষ্টির লক্ষ্যে লাকসাম পৌরসভার আয়োজনে বিনামূল্যে ২ মাসব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। রোববার (৩ এপ্রিল) লাকসাম পৌরসভার মোঃ তাজুল ইসলাম কনফারেন্স হলে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে কর্মশালা উদ্বোধন করেন, কুমিল্লা জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়েরের সভাপতিত্বে উদ্বোধনী দিনে প্রশিক্ষক ছিলেন, মোঃ আমান উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন, পৌরসভার প্রধান নিবার্হী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন চৌধুরী, এলএডিপি প্রশিক্ষক হিশাম আহমেদ ভুুঁইয়া ও সুদীপ্ত আচার্য্য।

মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের জানান, চতুর্থ শিল্প বিপ্লবে উন্নত বাংলাদেশ বিনির্মাণে ২০৪১ সালের মধ্যে তথ্যপ্রযুক্তি নির্ভর দক্ষ মানবসম্পদ সৃষ্টির লক্ষ্যে ও বেকারত্ব দূরীকরণে লাকসাম পৌরসভার উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়েছে। আমরা চাই এ আয়োজন শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে বাস্তব জীবনে চর্চার মাধ্যমে শিক্ষিত ও বেকার যুবসমাজ আত্মনির্ভরশীল হবে। রাষ্ট্রের বোঝা না হয়ে উন্নত বাংলাদেশ বিনির্মাণে সহায়ক হবে।

তিনি বলেন, বেকারত্ব দূরীকরণে দক্ষ জনশক্তি সৃষ্টির লক্ষ্যে কুমিল্লা জেলা প্রশাসক মোঃ কামরুল হাসানের উদ্যোগে লাকসামে বেকার ও আগ্রহী নারী-পুরুষ নিয়ে বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মশালা চালু হয়েছে। অনলাইনে আবেদনকারীদের মধ্য থেকে প্রথম ব্যাচে ৪০ জনকে নিয়ে দুই মাসব্যাপী এ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। আগামী ৭ এপ্রিল থেকে মূল প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net