ঢাকা   ০৪:০৫:০৭ পিএম, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটের মক্রবপুরে বিএনপি’র দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে; যুবদলের মিছিলে হামলা,আহত-৯ এনসিপির শিল্প, বাণিজ্য, অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মনোনীত হলেন চৌদ্দগ্রামের কাজী ফখরুল ইসলাম আহ্ছানিয়া মিশনের উদ্যোগে রংধনু ইউসিএলসিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২৬ উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালীর হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডা. মোহাম্মদ শহীদুল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১৯৯৬ ব্যাচের গেট টুগেদার অনুষ্ঠিত স্মৃতিচারণ, আড্ডা ও প্রীতিভোজে মুখরিত বন্ধুদের মিলনমেলা

৫৪টি শাখা নিয়ে সোনালী ব্যাংক লিমিটেড দিনাজপুর জেনারেল ম্যানেজারস্ অফিসের ভার্চুয়ালি আনুষ্ঠানিক উদ্বোধন

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ৬৩০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

দিনাজপুরে সোনালী ব্যাংক লিমিটেড এর নবসৃষ্ট জেনারেল ম্যানেজারস্ অফিস দিনাজপুরসহ দেশের আরো ৩টি জেনারেল ম্যানেজার’স অফিসের আনুষ্ঠানিক ভার্চুয়ালি উদ্বোধন সম্পন্ন।

২৮ এপ্রিল বৃহস্পতিবার সকালে সোনালী ব্যাংক দিনাজপুর শাখার প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেনারেল ম্যানেজার’স অফিসের ভাচুয়ালি আনুষ্ঠানিক উদ্বোধন করেন সোনালী ব্যাংক লিমিটেডের সিইও এন্ড এমডি মোঃ আতাউর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেনারেল ম্যানেজারস্ অফিসের জেনারেল ম্যানেজার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ রশিদুল ইসলাম। একই অনুষ্ঠানে দিনাজপুর প্রিন্সিপাল অফিসকে বিভক্ত করে দিনাজপুর নর্থ এবং দিনাজপুর সাউথ নামে ২টি নতুন প্রিন্সিপাল অফিস এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোনালী ব্যাংকের তথ্য সূত্রে জানানো হয়েছে, দিনাজপুর সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিস নর্থ এর অধিনে ১৬টি এবং প্রিন্সিপাল অফিস সাউথ এর অধীনে ১৫টি। প্রিন্সিপাল অফিস ঠাকুরগাঁও (ঠাকুরগাঁও জেলা ও পঞ্চগড় জেলা নিয়ে) এর অধীনে ২২টি শাখা এবং দিনাজপুর কর্পোরেট শাখা অর্থাৎ মোট ৫৪ টি শাখা নিয়ে জেনারেল ম্যানেজারস্ অফিস দিনাজপুর আজ ২৮ এপ্রিল বৃহস্পতিবার যাত্রা শুরু করলো।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল অফিস দিনাজপুর সাউথের ডিজিএম মোঃ সাইফুর রহমান, প্রিন্সিপাল অফিস নর্থের ডিজিএম ইনচার্জ আবু হেনা গোলাম সাকলাই এবং দিনাজপুর কর্পোরেট শাখার ডিজিএম ইনচার্জ মোঃ রুহুল আলম। এছাড়াও উক্ত অনুষ্ঠানে এজিএম এ.কে.এম মাহবুব ‌উল ইসলাম, মোঃ মাসুদ আলমসহ সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি